Boarding school : জার্মান রাষ্ট্রপতি ভবনের ছবি দিয়ে বোর্ডিং স্কুলের বিজ্ঞাপন, ছবি সহ টুইট জার্মান রাষ্ট্রদূতের

বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

Boarding school : জার্মান রাষ্ট্রপতি ভবনের ছবি দিয়ে বোর্ডিং স্কুলের বিজ্ঞাপন, ছবি সহ টুইট জার্মান রাষ্ট্রদূতের
Photo

জার্মান রাষ্ট্রপতি ভবনের ছবি দিয়ে বোর্ডিং স্কুলের বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন। বিষয়টি নজরে আসতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডঃ ফিলিপ অ্যাকারম্যান।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান,"প্রিয়, ভারতীয় অভিভাবকরা, আমি এটি আজকের পত্রিকায় খুঁজে পেয়েছি। কিন্তু এটা কোন বোর্ডিং স্কুল নয়। এটি বার্লিনে অবস্থিত জার্মান প্রেসিডেন্টের ভবন।জার্মানিতেও ভাল বোর্ডিং স্কুল রয়েছে।কিন্তু এখানে কোন শিশু ভর্তি করানো হয় না ।"

খবরের কাগজের বিজ্ঞাপনটিও এর সঙ্গে জুড়ে দেন তিনি। ছবিতে জার্মান প্রেসিডেন্ট ভবনের ছবি দিয়ে উচ্চমানের বোর্ডিং স্কুলের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল একটি দৈনিক পত্রিকায়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 30, 2023 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).