Ramadan 2020 Moon Sighted in Bangladesh: রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে বাংলাদেশে শুরু রোজা
চাঁদ দেখা যাওয়াতে আগামীকাল থেকে বাংলাদেশেও (Bangladesh) শুরু হচ্ছে রমজান মাস (Ramadan 2020)। আজ বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করেন। ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ভোরে সেহরি খেয়ে আগামীকাল রোজা (Ramzan Fasting) রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শনিবার হবে প্রথম রোজা। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ঢাকা, ২৪ এপ্রিল: চাঁদ দেখা যাওয়াতে আগামীকাল থেকে বাংলাদেশেও (Bangladesh) শুরু হচ্ছে রমজান মাস (Ramadan 2020)। আজ বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করেন। ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার ভোরে সেহরি খেয়ে আগামীকাল রোজা (Ramzan Fasting) রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শনিবার হবে প্রথম রোজা। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
রীতি অনুসারে রমজান মাসে সকল সুস্থ মুসলমানকে অবশ্যই রোজা পালন করতে হবে এবং ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়া ও জল পান থেকে বিরত থাকতে হবে। ভোরের খাবারটিকে সেহরি (Sehri) বলা হয়। মুসলিমরা যখন সূর্যাস্তের পরে রোজা ভাঙেন ও খাবার খান, তখন তাকে ইফতার (Iftar) বলা হয়। কলকাতা এবং আসানসোলের সমস্ত বাসিন্দার জন্য রমজান ২০২০-র ক্যালেন্ডার এখানে রয়েছে, এতে সেহরি এবং ইফতারের সময় অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন: Ramadan 2020 Moon Sighted in India: দেখা গেছে চাঁদ, কাল থেকে দেশে শুরু হচ্ছে রমজানের রোজা
মুসলমানরা রমজান মাসে নবী মুহাম্মদের (Prophet Muhammad) প্রতি কোরআনের প্রথম নাজিলের স্মরণে রোজা পালন করে থাকেন। ২৯-৩০ দিন পর্যন্ত চলে রমজান মাস। এই একমাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলাম অনুযায়ী, হজরত মহম্মদ যখন কুরান সৃ্ষ্টি করেন তখন থেকেই রমজান মাস পালন হয়। সেহরি এবং ইফতারের সময় সূর্যোদয় এবং সূর্যাস্তের উপর নির্ভরশীল, সেগুলি প্রতিদিন স্থানের ভিত্তিতে পরিবর্তিত হয়।
(The above story first appeared on LatestLY on Apr 24, 2020 08:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

