Indian Citizenship for Non-Muslim Refugees: অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু কেন্দ্রের

পার্শ্ববর্তী আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। এই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান ও জৈনদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করতে চলেছে কেন্দ্র। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলার অ-মুসলিম শরণার্থীদের আবেদন জানানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Indian Citizenship for Non-Muslim Refugees: অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু কেন্দ্রের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Photo: ANI)

নতুন দিল্লি, ২৯ মে: পার্শ্ববর্তী আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। এই তিন দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান ও জৈনদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করতে চলেছে কেন্দ্র। গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩টি জেলার অ-মুসলিম শরণার্থীদের আবেদন জানানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নিপীড়িত অ-মুসলিম সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টানরা যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তাঁদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। যদিও এই আইন এখনও কার্যকর হয়নি। ৯ এপ্রিল- ৯ জুলাইয়ের মধ্যে এই আইন কার্যকর করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পড়ুন, ভবানীপুরে রুদ্রকে সপাটে চড়, অভিযোগ অভিনেতার

ছত্তিসগড়ের দুর্গ ও বলোদাবাজার, গুজরাতের মোরবি, রাজকোট, পাটান ও ভদোদরা, রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বারমের ও সিরোহি, হরিয়ানার ফরিদাবাদ ও পঞ্জাবের জলন্ধরে বসবাসকারী শরণার্থীরা এই আবেদন করতে পারবেন।

২০১৯-এর সিএএ কার্যকর করা নিয়ে দিল্লিতে প্রবল হিংসা ছড়িয়ে পড়ে। ২০২০ সালের গোড়ায় ক্ষোভে ফেটে পড়ে রাজধানী দিল্লি। সিএএ নিয়ে সরব হন বুদ্ধিজীবী মহলও।

(The above story first appeared on LatestLY on May 29, 2021 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).