Amethi: আমেঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু তিন শিশুর, আহত এক, তদন্তে পুুলিশ
মালবাহী হাইড্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন শিশুর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে টোটা নগর গ্রামে।
মালবাহী হাইড্রা গাড়ি (Hydra Vehicle) নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন শিশুর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে (Amethi) টোটা নগর গ্রামে। জানা যাচ্ছে, এদিন গাড়িতে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারে। সেই সময় চারজন বাচ্চা ওখানে খেলছিল। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় তাঁরা। স্থানীয়রা বাচ্চাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। একজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। এই ঘটনার ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য যদিও গাড়ির চালককে গ্রেফতার বা ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
Uttar Pradesh: Three children were killed and one injured after being hit by an overspeeding Hydra vehicle in Tota Nagar village, Amethi. The injured child is receiving treatment. The police have seized the bodies and started an investigation. The tragic incident has caused… pic.twitter.com/cbjzyNlS8Q
— IANS (@ians_india) February 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2025 10:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

