Elephant Attack in Tamil Nadu: তামিলনাড়ুর টাইগারভ্যালিতে হাতির হানা, বাইক নিয়ে কেরামতির জেরে মৃত্যু জার্মান পর্যটকের

মঙ্গলবার টাইগারভ্যালিতে আচমকাই একটি হাতি বেরিয়ে আসে। আতঙ্কে রাস্তার উভয় পাশে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। এমন সময়ে মাইকেল বাইক ছুটিয়ে সমস্ত সতর্কতা উপেক্ষা করে সামনে এগিয়ে যায়।

Elephant Attack in Tamil Nadu: তামিলনাড়ুর টাইগারভ্যালিতে হাতির হানা, বাইক নিয়ে কেরামতির জেরে মৃত্যু জার্মান পর্যটকের
Elephant Attack in Tamil Nadu (Photo Credits: X)

Elephant Attack in Tamil Nadu: হাতির হামলায় তামিলনাড়ুতে মৃত্যু হল এক বিদেশি পর্যটকের। কোয়েম্বাটোরের (Coimbatore) ভালপারাইরেঞ্জে টাইগারভ্যালিতে দাঁতালের প্রকাণ্ড তাণ্ডবের শিকার হন এক জার্মান পর্যটক। মৃত্যু হয়েছে বছর ৭৭-এর মাইকেল জারকেনের। মঙ্গলবার টাইগারভ্যালিতে আচমকাই একটি হাতি বেরিয়ে আসে। আতঙ্কে রাস্তার উভয় পাশে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। এমন সময়ে মাইকেল বাইক ছুটিয়ে সমস্ত সতর্কতা উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। দ্রুত গতির বাইকটি দেখে হাতি আরও উগ্র মূর্তি ধারণ করে। শুঁড় এবং দাঁত দিয়ে ধাক্কা মেরে বাইক-সহ মেইকেলকে ফেলে দেয় হাতি। দাঁতালের হামলায় গুরুতম জখম হন প্রবীণ পর্যটক। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্যে প্রথমে নিয়ে যাওয়া হয় ওয়াটারফলস এস্টেট হাসপাতালে। সেখান থেকে পরে পোলাচি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীনই মারা যান জার্মান পর্যটক।

হাতির হামলায় মৃত্যু বিদেশি পর্যটকেরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 06, 2025 07:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).