Malappuram Boat Capsized: মালাপুরম হাউজবোট দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ২১

এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১

Malappuram Boat Capsized: মালাপুরম হাউজবোট দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ২১
Photo Credits: ANI

কেরালায় মালাপুরমে হাউসবোট ডুবে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১। রবিবার মালাপুরমে টুভালথিরাম সৈকতের কাছে  ডুবে যায় হাউজবোটটি। বোটে ৩০ জন যাত্রী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে রবিবার থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। উদ্ধার অভিযানের দায়িত্বে রয়েছে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান (Kerala Sports Minister V Abdurahiman) ও পর্যটন মন্ত্রী পি এ মহম্মদ রিয়াস (Tourism Minister P A Mohamed Riyas)।

(The above story first appeared on LatestLY on May 08, 2023 07:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).