Mirzapur: রাস্তার মাঝে অটো চালকের উপর চড়াও তরুণী, এলোপাথাড়ি কিল-চড়, নির্বাক জনতা

অটো যাত্রার ভাড়া চাওয়ার জন্যে রাস্তার মাঝে এমন বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছেন ওই তরুণী। অথচ চালককে উদ্ধার করতে এগিয়ে এলেন না পথচলতি কোন মানুষ। নির্বাক দর্শকের ভূমিকা পালন করলেন সকলে।

Mirzapur: রাস্তার মাঝে অটো চালকের উপর চড়াও তরুণী, এলোপাথাড়ি কিল-চড়, নির্বাক জনতা
Girl beat up Auto-Rickshaw driver (Photo Credits: X)

রাস্তার মাঝে অটো চালকের উপর চড়াও হলেন এক তরুণী। চালকের জামার কলার ধরে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি কষাচ্ছেন। তরুণীর মুখে অনর্গল শোনা যাচ্ছে অভব্য ভাষা। এদিকে দুহাত জড়ো করে চালক ক্রমাগত ক্ষমা চেয়ে যাচ্ছেন। কী দোষ অটো চালকের? জানা যাচ্ছে, অটো যাত্রার ভাড়া চাওয়ার জন্যে রাস্তার মাঝে এমন বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছেন ওই তরুণী। অথচ চালককে উদ্ধার করতে এগিয়ে এলেন না পথচলতি কোন মানুষ। নির্বাক দর্শকের ভূমিকা পালন করলেন সকলে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরে তরুণীর মারধর করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিকভাবে এই ঘটনার অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছিলেন স্থানীয় পুলিশ। তবে ভিডিয়োটি হু-হু করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় কাটরা থানার পুলিশ।

অটো চালককে মারধরের ভিডিয়ো দেখুনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 14, 2025 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).