Saif Ali Khan Attacked: বিপন্মুক্ত সইফ! বাবাকে দেখতে হাসপাতালে সারা-ইব্রাহিম, পৌঁছলেন শাহরুখও

সইফ ও করিনার বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

Saif Ali Khan Attacked: বিপন্মুক্ত সইফ! বাবাকে দেখতে হাসপাতালে সারা-ইব্রাহিম, পৌঁছলেন শাহরুখও
হাসপাতালে সারা আলি খান ও ইব্রাহিম আলি খান (ছবিঃ

ভোর রাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের(Saif Ali Khan) বাড়িতে ডাকাতির ছক। ছোটে নবাবকে ছ'বার ছুরির আঘাত। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নিউরো সার্জারি এবং কসমেটিক সার্জারি ন বর্তমানে সইফের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। বাবা সইফকে দেখতে লীলাবতী হাসপাতালে পৌঁছেছেন সইফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলি খান এবং পুত্র ইব্রাহিম আলি খান। রাত সাড়ে ৩টে নাগাদ বান্দ্রার বাড়িতে পৌঁছন ইব্রাহিম। বাবাকে নিয়ে হাসপাতালে যান তিনি। পরে বৃহস্পতিবার বেলায় বাবাকে দেখতে ফের হাসপাতালে যান তিনি।

বাবা সইফকে দেখতে হাসপাতালে বড় ছেলেমেয়ে

এ ছাড়া লীলাবতী হাসপাতালে পৌঁছেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। স্নিফার ডগ নিয়ে চলছে ঘটনাস্থল পরিদর্শন। সইফ ও করিনার বাড়ির তিনজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার শিকার হন সইফ আলি খান। রীরের ছ’জায়গায় জখম নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফকে।

বাবাকে দেখতে হাসপাতালে সারা-ইব্রাহিম

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).