Agra Fire: বেকারিতে বয়লার ফেটে আগুন, আহত কমপক্ষে ১৩ জন, ঘটনাস্থলে দমকল বাহিনী
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের আগ্রায়। বৃহস্পতিবার হরিপারওয়াত থানা এলাকার পুষ্প বিহারে একটি বেকারিতে বয়লার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটে।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের আগ্রায়। বৃহস্পতিবার হরিপারওয়াত থানা এলাকার পুষ্প বিহারে (Pushpa Vihar) একটি বেকারিতে বয়লার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, সেই সময় কয়েকজন কর্মচারি কারখানায় কাজ করছিলেন। আগুনের কারণে একাধিক কর্মচারি কারখানায় আটকে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগ ও স্থানীয় থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আটকে যাওয়া শ্রমিকদের তাঁরা উদ্ধার করে। কমপক্ষে ১৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দেখুন ভিডিয়ো
#WATCH | Uttar Pradesh: Fire broke out in a bakery in Pushpa Vihar under Hariparwat PS limits in Agra, following a blast in its boiler. 13 people suffered burn injuries. All injured were rushed to a hospital. pic.twitter.com/io6EBL4hak
— ANI (@ANI) January 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 09:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

