Saif Ali Khan Stabbed: 'মুসলিম অভিনেতারা ভারতে জীবন সঙ্কটের মুখে পড়ছেন', সইফের উপর হামলায় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর

Saif Ali Khan Stabbed: 'মুসলিম অভিনেতারা ভারতে জীবন সঙ্কটের মুখে পড়ছেন', সইফের উপর হামলায় মন্তব্য পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর
Pakistani Fawad Chaudhry, Saif Ali Khan (Photo Credit: FB/Instagram

সইফ আলি খানের (Saif Ali Khan Stabbed) ছুরিকাবিদ্ধ হওয়ার ঘটনায় এবার রাজনীতি খুঁজতে শুরু করল পাকিস্তান (Pakistan)। পড়শি দেশের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Fawad Chaudhry ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সইফ আলি খানের ছুরিকাবিদ্ধ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। এরপরই তিনি মন্তব্য করেন, ভারতে 'হিন্দু মহাসভার' উত্থানের পর থেকে 'মুসলিম অভিনেতাদের জীবন সঙ্কট' দেখা দিয়েছে। ভারতীয় মুসলিম কী পরিস্থিতি, তা নিয়ে পাকিস্তানের সুর চড়ানো উচিত বলেও মন্তব্য করেন ইমরান খানের দলের এই সদস্যের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সইফ আলি খানের ছুরিকাবিদ্ধ হওয়ার ঘটনার উল্লেখ করে একাধিক আলটপকা মন্তব্য করেন প্রাক্তন পাক মন্ত্রী।

আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: কোপাল কে? সইফের বাড়িতে হাজির এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক, যাঁর ভয়ে কাঁটা অপরাধীরা

দেখুন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী কী বলেন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).