Viral Video: ছাঁদনাতলা থেকে মদ্যপ জামাইকে বিদায় করলেন শাশুড়ি, দেখুন ভাইরাল ভিডিয়ো

বিয়ে ভেঙে দিয়ে বরযাত্রীদের হাতজোড় করে মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন তিনি। এই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল নেটপাড়ায়।

Viral Video: ছাঁদনাতলা থেকে মদ্যপ জামাইকে বিদায় করলেন শাশুড়ি, দেখুন ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োর ঝল্ক (ছবিঃ

নয়াদিল্লিঃ বিয়ে ভেঙে ছাঁদনাতলা থেকে মদ্যপ জামাইকে(Son In Law) বিদায় দিলেন শাশুড়ি। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) (Viral Video)এই ঘটনা। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি বিয়ের মণ্ডপে তখন থিকথিক করছে আত্মীয়স্বজনের ভিড়। চলছে খাওয়া-দাওয়া। এমন সময় আচমকা আরিতির থালা উল্টে ফেলে দিলেন বর। চেঁচামেচি শুরু করলেন বরের মদ্যপ বন্ধুরা। এসব দেখে মেজাজ ধরে রাখতে পারলেন না কনের মা। এই বিয়ে ভেঙে দিয়ে বরযাত্রীদের হাতজোড় করে মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন তিনি। এই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল নেটপাড়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বরপক্ষের কিছুজন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় কনের মা।

 ছাঁদনাতলা থেকে মদ্যপ জামাইকে বিদায় করলেন শাশুড়ি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).