PIB Fact Check: ৫ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী চাকরি হারাচ্ছেন! পিআইবি ফ্যাক্ট চেকে উঠে এল আসল তথ্য

লকডাউনের (Lockdown in India) জেরে দেশজুড়ে চলছে কর্মীছাঁটাই। ধুঁকছে অর্থনীতি। দীর্ঘদিন বন্ধ থাকার জেরে ব্যপক ক্ষতির মুখে একাধিক সংস্থা। কোনও সংস্থায় বেতন পাচ্ছেন না কর্মীরা। আবার কোথাও অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলাচ্ছে কোম্পানি। এহেন পরিস্থিতিতে আরও এক দু:সংবাদ। ৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি (Central Govt Employees) চাকরি হারাচ্ছেন। সম্প্রতি এক হিন্দি ভাষার সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হয়। তবে, পিআইবি ফ্যাক্ট (PIB Fact Check) চেকে উঠে এল আসল তথ্য।

PIB Fact Check: ৫ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী চাকরি হারাচ্ছেন! পিআইবি ফ্যাক্ট চেকে উঠে এল আসল তথ্য
Photo Source: Twitter/ PIB Fact Check

নয়াদিল্লি,১১ জুন: লকডাউনের (Lockdown in India) জেরে দেশজুড়ে চলছে কর্মীছাঁটাই। ধুঁকছে অর্থনীতি। দীর্ঘদিন বন্ধ থাকার জেরে ব্যপক ক্ষতির মুখে একাধিক সংস্থা। কোনও সংস্থায় বেতন পাচ্ছেন না কর্মীরা। আবার কোথাও অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলাচ্ছে কোম্পানি। এহেন পরিস্থিতিতে আরও এক দু:সংবাদ। ৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি (Central Govt Employees) চাকরি হারাচ্ছেন। সম্প্রতি এক হিন্দি ভাষার সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হয়। তবে, পিআইবি ফ্যাক্ট (PIB Fact Check) চেকে উঠে এল আসল তথ্য। আরও পড়ুন: PM Modi Quotes Gurudev Rabindranath Tagore Poem: 'পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি', রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় লড়াইয়ের বার্তা নরেন্দ্র মোদির 

পিআইবি ফ্যাক্ট চেকের টুইটার হ্যান্ডেলে এই সংক্রান্ত টুইট করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছে পিআইবি। কেন্দ্র এই ধরণের কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। এই ধরণের খবরে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য টুইটে জানাচ্ছে পিআইবি। সংবাদমাধ্যমটিতে দাবি করা হয়েছে,  কেন্দ্রীয় কর্মচারীদের বয়স যাদের ৫৫ বছর পেরিয়ে গেছে কিংবা ৩০ বছর ধরে কাজ করছেন যারা। এছাড়া যারা অসুস্থ রয়েছেন, তাদেরও স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পেনশন কমিয়ে দেওয়া হবে এবং পিএফের টাকাও কমানো হবে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে।

প্রসঙ্গত, আনলক ওয়ানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে অফিসে এসে কাজ করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যাদের শরীরে করোনাভাইরাসের কোনওরকম লক্ষণ নেই। তাদেরই অফিসে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বিধি মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।  জ্বর-সর্দি-কাশি হলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অফিসে নিজের কম্পিউটার নিজেকেই পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি কেবিন যদি দু'জনকে শেয়ার করতে হয়। তাহলে অল্টারনেট করে অফিসে আসার নির্দেশিকা জারি করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2020 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).