Coronavirus Lockdown: কনটেইনমেন্ট জোনে আপাতত ৭ দিনের লকডাউন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
কনটেইনমেন্ট জোন (Containment zones) হিসাবে চিহ্নিত অঞ্চলগুলিতে লকডাউন (Coronavirus Lockdown) সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। লকডাউনটি আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কার্যকর হবে। কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যে। বাড়ছে আক্রান্তও। সেই কারণেই লকডাউন বাড়নোর সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। সাতদিন পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
কলকাতা, ৮ জুলাই: কনটেইনমেন্ট জোন (Containment zones) হিসাবে চিহ্নিত অঞ্চলগুলিতে লকডাউন (Coronavirus Lockdown) সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। লকডাউনটি আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কার্যকর হবে। কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যে। বাড়ছে আক্রান্তও। সেই কারণেই লকডাউন বাড়নোর সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। সাতদিন পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায় বৃহস্পতিবার বিকেলে থেকেই সম্পূর্ণ লকডাউন৷ নবান্নে বিভিন্ন সরকারি হাসপাতালের আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে আজ মুখ্যমন্ত্রী বলেন, "এ আর বাফার জোন মিলে কনটেইনমেন্ট জোন ৷ কয়েকটি ছোটো ছোটো জায়গা করে কনটেইনমেন্ট করা হবে ৷ সংক্রমণ রুখতে কড়াভাবে মানতেই হবে লকডাউন ৷ কোনও এলাকায় বেশি আক্রান্ত থাকলেই কনটেইনমেন্ট জোন৷" কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ বন্ধ থাকবে যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে৷ কনটেইনমেন্ট জোনগুলিতে সুফল বাংলার স্টল পৌঁছে যাবে। আরও পড়ুন: Mamata Banerjee On CBSE: CBSE-র সিলেবাস থেকে বাদ নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, দেশভাগ; তীব্র বিরোধিতা মমতা ব্যানার্জির
এদিকে দক্ষিণ ২৪ পরগনার কনটেইনমেন্ট জোনের তালিকা নতুন করে তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সমীক্ষা না করেই জেলার অধিকাংশ এলাকাই কনটেইনমেন্ট জোনে ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ রাজপুর- সোনারপুর, ডায়মন্ড হারবার পুর এলাকাগুলির প্রায় সব ওয়ার্ডই কনটেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
(The above story first appeared on LatestLY on Jul 08, 2020 06:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

