Bank Holiday on Holi 2025: হাতে পর্যাপ্ত টাকাপয়সা আছে তো? হোলিতে কি দেশ জুড়ে বন্ধ সব ব্যাঙ্ক? জেনে নিন জরুরি খবর

Bank Holiday on Holi 2025: হাতে পর্যাপ্ত টাকাপয়সা আছে তো? হোলিতে কি দেশ জুড়ে বন্ধ সব ব্যাঙ্ক? জেনে নিন জরুরি খবর
Bank Holidays (Photo Credit: File Photo)

হোলিতে (Holi 2025) কি ব্যাঙ্ক (Bank Holiday) বন্ধ থাকবে? রংয়ের উৎসবের আগে ঠিক এমনই প্রশ্নে জোর চর্চা শুরু হয়েছে। চলতি বছর ১৪ মার্চ পড়েছে দোল উৎসব বা হোলি। হোলি উপলক্ষ্যে ১৪ মার্চ দেশের সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। সরকারি ব্যাঙ্ক থেকে বেসরকারি, রংয়ের উৎসব উপলক্ষ্যে কোনও ব্যাঙ্ক খোলা থাকবে না বলে খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ছুটির তালিকা রয়েছে, সেখানেই হোলিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে ব্যাঙ্কের ক্ষেত্রে। ফলে রংয়ের উৎসবে দেশের সমস্ত ধরনের ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে খবর। প্রসঙ্গত যে কোনও রাজ্যের ব্যাঙ্ক সেখানকার স্থানীয় উৎসব, অনুষ্ঠানে বন্ধ রাখা হয়। তবে হোলির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। রিজার্ভ ব্যাঙ্কের  নিয়ম অনুসারেই ১৪ মার্চ দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।

১৪ মার্চ বন্ধ থাকবে দেশের সমস্ত ধরনের ব্যাঙ্ক...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).