IDF Entered Palestinian Terror Nest: প্যালেস্তাইনের জঙ্গি ঘাঁটিতে হামলা আইডিএফের, চলছে মুহুর্মুহু গুলি

IDF Entered Palestinian Terror Nest: প্যালেস্তাইনের জঙ্গি ঘাঁটিতে হামলা আইডিএফের, চলছে মুহুর্মুহু গুলি
IDF Attacks West Bank Again (Photo Credit: x/Screengrab)

হামাস (Hamas) নিধনে ইজরায়েলের (Israel) অভিযান আরও জোরদার হচ্ছে। এবার ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) জোরদার অভিযান শুরু করল ইজরায়েলি সেনা (IDF)। ওয়েস্ট ব্যাঙ্কের জঙ্গি ঘাঁটি হিসেবে পরিচিত জেনিন, জুডিয়া এবং সামাইরা জুড়ে গোলাগুলি শুরু করেছে আইডিএফ। জেনিন, জুজিয়া এবং সামাইরাতে হামাস লুকিয়ে রয়েছে। এমনকী হামাসের শীর্ষ নেতৃত্বও ওয়েস্ট ব্যাঙ্কে গা ঢাকা দিয়ে রয়েছে। এমন খবর পাওয়ার পর থেকেই হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা।

ওয়েস্ট ব্যাঙ্ক লক্ষ্য করে আইডিএফ হামলা শুরু করলে, সেখানে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছেন না। গোলাগুলি এবং বোমার শব্দ এবং ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করেছে চারপাশ।

মঙ্গলবার কাতারের দোহায় বোমা ফেলে ইজরায়েল। দোহায় হামাসের নেতারা লুকিয়ে থাকতে পারে। এমন খবর পাওয়ার পরপরই দোহার একাধিক জায়গায় ঢুকে পড়ে ইজরায়েলের বোমারু বিমান। তারপরই শুরু হয় একের পর এক বিস্ফোরণ। যা নিয়ে ছড়ায় আতঙ্ক আবার নতুন করে।

ওয়েস্ট ব্যাঙ্কের জঙ্গি ঘাঁটি নামে পরিচিত জেনিন, জুডিয়া এবং সামাইরাতে ক্রমাগত গুলি চালাচ্ছে আইডিএফ।

আরও পড়ুন:  Israeli Strike in Qatar: ইজরায়েলের কাতার হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি বললেন! দেখুন ভিডিও

দেখুন জেননি, জুডিয়ায় সামাইরাতে কীভাবে গুলি চালানো শুরু করেছে ইজরায়েলি সেনা বাহিনী...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 10, 2025 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).