Fire Breaks Out Dhakuria Bank: ঢাকুরিয়ায় ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড; বেশ কিছু ব্যাংকের নথিপত্র পুড়ে ছাই (দেখুন ভিডিও)

Fire Breaks Out Dhakuria Bank: ঢাকুরিয়ায় ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড; বেশ কিছু ব্যাংকের নথিপত্র পুড়ে ছাই (দেখুন ভিডিও)
SBI Dhakuria Fire (Photo Credit: X@Ei_Samay)

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল ঢাকুরিয়ায়। বুধবার সকালে গড়িয়াহাট রোডে ঢাকুরিয়া সেতুর কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। সকাল ৬টার কিছু পরে ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, লকারে থাকা জিনিসপত্রের কোনও ক্ষতি হয়নি।

ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন

আগুনে পুড়ে ছাই ব্যাংকের একাধিক নথি-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).