ICC T20 World Cup 2021 Schedule in IST, Free PDF Download Online: জানুন টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি, ভারতের খেলা কবে কোথায়, কীভাবে দেখা যাবে সরাসরি

আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-র ক্রীড়াসূচি ঘোষিত হল। চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। ফাইনাল ১৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে ওমানে।

ICC T20 World Cup 2021 Schedule in IST, Free PDF Download   Online: জানুন টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি, ভারতের খেলা কবে কোথায়, কীভাবে দেখা যাবে সরাসরি
ICC T20 World Cup 2020 Trophy (Photo Credits: Getty Images)

দুবাই, ১৭ অগাস্ট: আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021)-র ক্রীড়াসূচি ঘোষিত হল। চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। ফাইনাল ১৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে ওমানে (Oman)। ফাইনাল খেলাটি হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। সুপার ১২-তে ওঠার আগে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে তথাকথিত ছোট দেশগুলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ওমান ও পাপুয়া নিউ গিনি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর, স্কটল্যান্ডের বিরুদ্ধে। সুপার ১২-এ বড় দেশগুলির সঙ্গে যোগ দিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ গ্রুপ পর্বে খেলবে ৮টি দেশ। সেই আটটি দেশের মধ্যে থেকে ৪টি দেশ খেলবে সুপার ১২-তে।

৮টি সুপার পাওয়ার দল সরাসরি খেলবে সুপার ১২-তে। বাকি চারটি গ্রুপ পর্ব থেকে যোগ্যতা অর্জন করে উঠে আসবে। সুপার ১২-তে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।  প্রতিটি গ্রুপে খেলবে ৫টি করে দল। তারপর পয়েন্টের বিচারে দুটি গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে, বাকিরা বিদায় নেবে। ফ্রি-তে ডাউনলোড করুন টি টোয়েন্টি বিশ্বকাপের বিস্তারিত ক্রীড়াসূচি

সুপার ১২-তে গ্রুপ-১ এ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দুটি যোগ্যতা নির্ণায়ক দল। গ্রুপ-২ আছে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও দুটি যোগ্যতা নির্ণায়ক দল।

২৩ অক্টোবর সুপার ১২-র প্রথম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেদিনই সন্ধ্যার ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ২৪ অক্টোবর বড় খেলা। দুবাইয়ে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত তাদের গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবে যোগ্যতা নির্ণায়ক দলের বিরুদ্ধে।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ ভারতের খেলা (সুপার ১২-এ)

২৪ অক্টোবর: পাকিস্তান

৩১ অক্টোবর: নিউজিল্যান্ড

৩ নভেম্বর: আফগানিস্তান

৫ নভেম্বর: যোগ্যতা নির্ণয়ক দল

৮ নভেম্বর: যোগ্যতা নির্ণয়ক দল

(ভারতের সব ম্যাচ দুবাইয়ে, ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টে থেকে শুরু)

সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ বাংলাদেশের খেলা (রাউন্ড ওয়ান)

১৭ অক্টোবর: স্কটল্যান্ড (বাংলাদেশের সময় রাত ৮টা)

১৯ অক্টোবর: ওমান (বাংলাদেশের সময় রাত ৮টা)

২১ অক্টোবর: পাপুয়া নিউ গিনি বাংলাদেশের সময় বিকেল ৪টা)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2021 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).