ISRO: বছরের প্রথম দিনেই ইসরোর বাজিমাত, ব্ল্যাক হোলের রহস্যভেদে পাড়ি দিল এক্সপোস্যাট
দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (X-ray Polarimeter Satellite) উৎক্ষেপণ করলো ইসরো।
অন্ধ্রপ্রদেশ: বছরের প্রথম দিনেই ভারতের মহাকাশ গবেষণায় মাইলফলক। দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (X-ray Polarimeter Satellite) উৎক্ষেপণ করলো ইসরো ( Indian Space Research Organisation - Isro)। সংক্ষেপে এর নাম এক্সপোস্যাট (XPoSat)। আজ সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota)-র সতীশ ধাওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল 'এক্সপোস্যাট'। এটি মহাকাশের দূরের বস্তু নিয়ে কাজ করবে। ব্ল্যাক হোলের (Black Holes) পর্যবেক্ষণও করবে এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় কৃষ্ণগহ্বর রয়েছে, তার সন্ধানও মিলতে পারে। এছাড়াও মহাকাশের ৫০টি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করবে এক্সপোস্যাট।
উল্লেখ্য, এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে এক বারই ২০২১ সালে উৎক্ষেপণ করেছে নাসা। আমেরিকার পর ভারত দ্বিতীয় দেশ এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে।
দেখুন
#WATCH | PSLV-C58 XPoSat Mission launch | ISRO launches X-Ray Polarimeter Satellite (XPoSat) from the first launch-pad, SDSC-SHAR, Sriharikota in Andhra Pradesh.
(Source: ISRO) pic.twitter.com/ws6Ik0Cdll
— ANI (@ANI) January 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

