Chandrayaan-3 Launch: ১৩ তারিখ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রায়ন-৩, চন্দ্রায়নের সাফল্য নিয়ে কি বললেন ইসরো চেয়ারম্যান (দেখুন ভিডিও)

যদি চন্দ্রযান-৩ ১৩ জুলাই, ২০২৩-এ দুপুর ২.৩০ মিনিটে উৎক্ষেপণ করা হয়, তবে এই তারিখে ইসরোর এটি দ্বিতীয় উৎক্ষেপণ হবে। এর আগে ১৩ জুলাই, ১৯৮৮ সালে, SROSS লঞ্চিং হয়েছিল, যা উৎক্ষেপনে ব্যর্থ হয়েছিল।

Chandrayaan-3 Launch: ১৩ তারিখ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রায়ন-৩, চন্দ্রায়নের সাফল্য নিয়ে কি বললেন ইসরো চেয়ারম্যান (দেখুন ভিডিও)
Chandrayan 3 Launching Photo Credit: Twitter@ANI & PTI

ইসরো প্রেরিত  চন্দ্রযান-৩ এর লঞ্চিং উইন্ডোর সময়সীমা বেধে দেওয়া হয়েছে ১২ থেকে ১৯ জুলাই এর মধ্যে। সম্ভবত লঞ্চটি ১৩ জুলাই, ২০২৩ এ দুপুর ২.৩০ মিনিটে ঘটবে। কিন্তু এই তারিখ কি ইসরোর জন্য সাফল্য বয়ে আনবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মাঝে চন্দ্রযান ৩ এর উৎক্ষেপণ প্রসঙ্গে ইসরো( ISRO) চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, আমরা চাঁদে খুব স্বাভাবিক ভাবেই অবতরণ করতে সক্ষম হব। তবে উৎক্ষেপণের দিন ১৩  জুলাই থেকে পিছিয়ে ১৯ তারিখ পর্যন্ত যেতে পারে বলেও জানান তিনি।

যদি চন্দ্রযান-৩ ১৩ জুলাই, ২০২৩-এ দুপুর ২.৩০ মিনিটে উৎক্ষেপণ করা হয়, তবে এই তারিখে ISRO-র এটি দ্বিতীয় উৎক্ষেপণ হবে। এর আগে ১৩ জুলাই, ১৯৮৮ সালে, SROSS লঞ্চিং হয়েছিল, যা ব্যর্থ হয়েছিল। এটি ছিল একটি নজরদারি উপগ্রহ, যেটি ASLV-D2 থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 03, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).