Uttar Pradesh: সেহরির ঠিক আগে মর্মান্তিক ঘটনা, আততায়ীর গুলিতে খুন যুবক, দেখুন সিসিটিভি ফুটেজ
ঘটনার সময়ে তাঁর সঙ্গে আরও এক যুবক ছিলেন। তিনি পালাতে সক্ষম হলেও হরিশ মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। ভোর ৩টে নাগাদ গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে।
চলছে রোজার মাস। রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যদয়ের আগে খাবার খেয়ে সেহরি পালন করেন। সেহরির ঠিক আগেই আততায়ীদের হাতে খুন হলেন এক যুবক। শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে দুটি বাইকে চেপে চার ব্যক্তি এসে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় ওই যুবকের উপর। পুলিশ জানাচ্ছে, মৃত ব্যক্তির নাম হরিশ (২৫)। ঘটনার সময়ে তাঁর সঙ্গে আরও এক যুবক ছিলেন। তিনি পালাতে সক্ষম হলেও হরিশ মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। ভোর ৩টে নাগাদ গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে, হরিশ এবং ওই যুবক দাঁড়িয়ে রয়েছেন রাস্তার ধারে। আচমকাই চার আততায়ী বাইকে চেপে বন্দুক হাতে তাঁদের সামনে দাঁড়িয়ে পরপর গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন হরিশ।
আততায়ীর গুলিতে খুন যুবকঃ
Warning: Mockery of law and order in UP
In UP's Aligarh, a young man identified as Haarish was gunned down after 4 bike-borne assailants (seen in the CCTV grab) ambushed and opened indiscriminate fire at the victim. The assailants could be seen firing from close range as the… pic.twitter.com/woMcbFKBhP
— Piyush Rai (@Benarasiyaa) March 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2025 09:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

