Nehru Memorial Renamed: বদলে গেল নেহেরু মেমোরিয়ালের নাম, এখন থেকে পরিচিত হবে পিএম মিউজিয়াম এবং লাইব্রেরি নামে

'স্বাধীনতার অমৃত মহোৎসব' ওয়েবসাইটের মতে, "পণ্ডিত নেহেরু ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যুর দিন পর্যন্ত ১৬ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করেছিলেন। ভবনটি জওহরলাল নেহেরুর নামে এতটাই জনপ্রিয় ছিল যে টিন মূর্তি হাউস (বাড়িটির পূর্ব নাম) এবং জওহরলাল নেহরু কমবেশি সমার্থক হয়ে ওঠে।

Nehru Memorial Renamed: বদলে গেল নেহেরু মেমোরিয়ালের নাম, এখন থেকে পরিচিত হবে পিএম মিউজিয়াম এবং লাইব্রেরি নামে
Prime Ministers’ Museum and Library (PMML) Photo Credit: Twitter@ANI

৭৭ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম। আনুষ্ঠানিকভাবে তার নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি । স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রকের তরফে এই নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়। সোমবার (১৪ আগস্ট) থেকে এই নাম পরিবর্তন কার্যকর হয়েছে।

'স্বাধীনতার অমৃত মহোৎসব' ওয়েবসাইটের মতে, "পণ্ডিত নেহেরু ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যুর দিন পর্যন্ত ১৬ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করেছিলেন। ভবনটি জওহরলাল নেহেরুর নামে এতটাই জনপ্রিয় ছিল যে টিন মূর্তি হাউস (বাড়িটির পূর্ব নাম) এবং জওহরলাল নেহরু কমবেশি সমার্থক হয়ে ওঠে। তাঁর মৃত্যুর পরে তৎকালীন ভারত সরকার এই বাসস্থানটিকে একটি উপযুক্ত স্মৃতিসৌধে রূপান্তর করতে এবং  নেহরুর চিরন্তন উদ্যোগ বজায় রাখার সিদ্ধান্ত নেয়। এবং এই বাড়ির নামকরণ করা হয় নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 2023 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).