DC vs RR, IPL 2025 Winning Prediction: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

আজ, ১৬ এপ্রিল মুখোমুখি হবে ডিসি বনাম আরআর (DC vs RR)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?

DC vs RR, IPL 2025 Winning Prediction: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
Rahul Dravid and KL Rahul (Photo Credit: DC/ X)

Delhi Capitals vs Rajasthan Royals, IPL 2025 Winning Prediction: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৩২ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৬ এপ্রিল মুখোমুখি হবে ডিসি বনাম আরআর (DC vs RR)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? অক্ষর প্যাটেলের (Axar Patel) নেতৃত্বাধীন ডিসি (DC) পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। তারা তাদের আগের পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে চাইবে। অন্যদিকে, সঞ্জু স্যামসনের (Sanju Samson) আরআর (RR) তাদের টানা শেষ দুটি ম্যাচ হেরেছে। তারাও আজকের ম্যাচে জিততে চাইবে এবং তাদের দলের জন্য আরও দুটি পয়েন্ট যোগ করতে চাইবে। DC vs RR TATA IPL 2025: ছক্কায় রেকর্ড গড়ার সুযোগ দিল্লির অধিনায়ক অক্ষরের সামনে, আজ রাজস্থান ম্যাচে কী হবে নতুন রেকর্ড?

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ

আইপিএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস। এই ২৯টি ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস জিতেছে ১৪ বার এবং রাজস্থান রয়্যালস ১৫ বার জিতেছে।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

ভেন্যুর রেকর্ড বলছে, অরুণ জেটলি স্টেডিয়াম দ্বিতীয় ব্যাটিং করা দলের পক্ষে। এই ভেন্যুতে খেলা ম্যাচগুলির ডেটা দেখায় যে তাড়া করা দলগুলি বেশিবার ম্যাচ জিতেছে। অরুণ জেটলির পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য ভাল এবং খারাপ হয়না স্কোর তাড়া করা সহজ। তবে আইপিএলে এই ভেন্যুতে নির্ধারিত সমস্ত ম্যাচ ডিফেন্ডিং টিম বেশিবার জিতেছিল। তাই টস জেতা দলগুলি এই শর্তগুলি কাজে লাগানোর জন্য প্রথমে ব্যাট করা বেছে নিতে পারে।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৯৫-২১০ রান

দ্বিতীয় ইনিংস:১৮৫-২০০ রান

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction

দিল্লির হোম অ্যাডভান্টেজ এবং অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেলের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স এই ম্যাচে দিল্লিকে রাজস্থানের থেকে এগিয়ে রাখছে। তবে আরআরের দলে থাকা যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং সন্দীপ শর্মার দুর্দান্ত বোলিং রাজস্থান রয়্যালসের জয়ের চাবিকাঠি হতে পারেন। সেই কারণে আশা করা যায় যে আজকের ম্যাচ বেশ ক্লোজ হতে চলেছে।

Google বলছে, আজ দিল্লি ক্যাপিটালসের জেতার সম্ভাবনা-৫৪% এবং রাজস্থান রয়্যালসের সম্ভাবনা-৪৬%

(The above story first appeared on LatestLY on Apr 16, 2025 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).