Aditya L1 Mission Launch Date: চন্দ্রযানের পরে এবার সূর্যের পথে ইসরো, শনিবার দুপুরেই শুরু আদিত্য এল১ মিশন (দেখুন টুইট)
মূলত সূর্য নিয়ে ‘পড়াশোনা’র জন্যই এই অভিযান।আদিত্য-এল ১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যকে অধ্যয়ন করতে আদিত্য-এল ১ ই হবে পৃথিবীর প্রথম উপগ্রহ, জানিয়েছে ইসরো।
চন্দ্রযানের সাফল্যের পর এবার সূর্যের পথে ইসরো (ISRO)। আগামী সপ্তাহেই সৌর অভিযানে নামতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো. ইসরো প্রধান এস সোমনাথ ইতিমধ্যেই এই তথ্য জানিয়েছেন। এবার সূর্য মিশন নিয়ে বড় ঘোষণা করল ইসরো( ISRO)। আদিত্য এল১ (Aditya L1) মিশনের উৎক্ষেপণের তারিখ ঘোষণা করে ইসরো অধুনা টুইটারে (X) পোস্ট করেছে যে সোলার মিশনটি আগামী শনিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর সকাল ১১.৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপন করা হবে।মূলত সূর্য নিয়ে ‘পড়াশোনা’র জন্যই এই অভিযান।আদিত্য-এল ১ মিশন সাতটি পে-লোড নিয়ে মহাকাশে যাবে। সূর্যকে অধ্যয়ন করতে আদিত্য-এল ১ ই হবে পৃথিবীর প্রথম উপগ্রহ, জানিয়েছে ইসরো। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে আদিত্য-এল১ মহাকাশযান (Aditya-L1)।
🚀PSLV-C57/🛰️Aditya-L1 Mission:
The launch of Aditya-L1,
the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for
🗓️September 2, 2023, at
🕛11:50 Hrs. IST from Sriharikota.
Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx
— ISRO (@isro) August 28, 2023
আগামী ২ সেপ্টেম্বরই সূর্য অভিযানের (Solar Mission) সূচনা হতে চলেছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 04:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

