Sonia Gandhi: সমস্ত রিপোর্ট স্বাভাবিক, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সনিয়া গান্ধী
গত বছরের ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ইন্দিরা পুত্রবধূ। তাই প্রবীণ সাংসদের হাসপাতাল ভর্তি হওয়ার খবরে বেশ চিন্তিত হন তাঁর অনুরাগীরা। তিনি নির্বিঘ্নে বাড়ি ফেরায় দুশ্চিন্তা কেটেছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার সকালে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় কংগ্রেস নেত্রীকে। পেটের সমস্যার জেরে হাসপাতালে আসেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সনিয়া। কিছু রুটিন চেকআপের জন্যে তাঁকে ভর্তি নেওয়া হয়। তাঁর শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল। ফলে আজ শুক্রবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সনিয়াকে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও কিছু দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। গত বছরের ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ইন্দিরা পুত্রবধূ। তাই প্রবীণ সাংসদের হাসপাতাল ভর্তি হওয়ার খবরে বেশ চিন্তিত হন তাঁর অনুরাগীরা। তিনি নির্বিঘ্নে বাড়ি ফেরায় দুশ্চিন্তা কেটেছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া গান্ধীঃ
Congress leader #SoniaGandhi was discharged from Sir Ganga Ram Hospital on Friday morning, according to reports.
The #Congress leader was admitted to the hospital for a regular check-up on Thursday morning. She was under observation of a team of doctors, the source said.… pic.twitter.com/1Ffx4gGUnZ
— Vibes of India (@vibesofindia_) February 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

