By Election Results 2026: গণনার শুরু থেকেই নন্দীগ্রাম, রেজিনগরে এগিয়ে বিজেপি, ২-০ কি সময়ের অপেক্ষা?
By Election Results 2026: গণনার শুরু থেকেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, আর রেজিনগরে কিছু মাস আগে হুমায়ুন কবীরের জেতা আসনে শুরু থেকেই লিড নিয়েছেন বিজেপির শাখারভ সরকার
By Election Results 2026: গণনার শুরু থেকেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, আর রেজিনগরে কিছু মাস আগে হুমায়ুন কবীরের জেতা আসনে শুরু থেকেই লিড নিয়েছেন বিজেপির শাখারভ সরকার। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কিছু বুথে কিছুটা লড়াই করলেও সার্বিক চিত্রে পিছিয়ে রয়েছেন। গত মঙ্গলবার এই দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর থেকেই বিরোধীরা ভোটলুঠ ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে। এমনকি কংগ্রেসের তরফে এই উপনির্বাচন সম্পূর্ণ বাতিলের দাবিও জানানো হয়েছে।
রেজিনগরে প্রথমবার জয়ের স্বাদ পাবে কি বিজেপি
মুর্শিদাবাদের রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির তরফে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন রেজিনগর ও নওদা দুটি কেন্দ্র থেকেই জয়ী হলেও পরে রেজিনগর আসনটি ছেড়ে দেন। অন্যদিকে এই কেন্দ্রে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী এবং বিজেপির প্রার্থী শাখারভ সরকার।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পদ্মশিবিরের বাজি হাসিরানি রথ, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খুন হওয়া আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। ক মাস আগে এই আসনে ৯ হাজারের ব্যবধানে শুভেন্দু অধিকারী জয়ী হলেও পরে ভবানীপুরের বিধায়ক থেকে যাওয়ায় নন্দীগ্রাম আসনটি ফাঁকা হয়। এবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পদ প্রত্যাহার করে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানায়। এছাড়া এই কেন্দ্রে ঋতব্রতপন্থী তৃণমূলের প্রার্থী হয়েছেন এহতেশমুল হক। বামেদের প্রার্থী শান্তিগোপাল গিরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আসন থেকে রেকর্ড ভোটে জিতবে। ভোচের দিন তিনি দাবি করেন, ২০১৬ ভোটে তিনি যে ৮০ হাজারের মার্জিনে জিতেছিলেন, সেটাও এবার ছাপিয়ে যাবে।
(The above story first appeared on LatestLY on Oct 09, 2026 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

