Bihar: বিহারে মাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি নিয়ে গণ্ডগোলে গুলিবিদ্ধ হয়ে হত ছাত্র
বিহারের রোহতাস জেলার সাসারামে চাঞ্চল্যকর ঘটনা। মাধ্যমিক পরীক্ষায় (বিহারে যাকে বলা হয় ম্যাট্রিকুলেশান পরীক্ষা) টোকাটুকি নিয়ে বড় ঝামেলা শুরু হয়।
বিহারের রোহতাস জেলার সাসারামে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা। সাসারামে মাধ্যমিক পরীক্ষায় (বিহারে যাকে বলা হয় ম্যাট্রিকুলেশান পরীক্ষা) টোকাটুকি নিয়ে বড় ঝামেলা শুরু হয়। দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সেই ঝামেলা এরপর গড়ায় বোমাবাজি ও গোলাগুলিতে। পরীক্ষা কেন্দ্রে বাইরে শুরু হয় গোলাগুলি। তিনজন ছাত্রের গায়ে গুলি লাগে। অমিত কুমারে নামেক এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে ভর্তি হাসপাতালে। এদিকে তখন চলছে মাধ্যমিক পরীক্ষা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘণ্টা দেড়েক ধরে ছাত্রদের মধ্যে গুলির লড়াই চললেও পুলিশ নীরব দর্শকের ভূমিকাতেই ছিল। গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর জেরে শুরু হয়ে পথ অবরোধ। এদিকে, তখনও পরীক্ষা চলছে।
বিহারে গুলিবিদ্ধ তিন ছাত্র
VIDEO | Bihar: A clash broke out between two groups of matriculation students over cheating in the exam hall in Sasaram, Rohtas district in which one student was shot dead and two were injured.#BiharNews #SasaramViolence
(Full video available on PTI Videos -… pic.twitter.com/g87moSpQrg
— Press Trust of India (@PTI_News) February 21, 2025
সাসারামে গুলিবিদ্ধ তিন ছাত্র
बिहार के सासाराम में दो छात्रों को मारी गोली, 10वीं की परीक्षा में नकल से रोकने पर किया हमला#bihar #rohtas #students #exam #sasaram #biharpolice #rohatashpolice pic.twitter.com/ZwtyO3L5hG
— Murli Srivastav 🇮🇳 (@murli_srivastav) February 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

