Protein Foods: নিরামিষ খাবারেও রয়েছে প্রোটিন, এগুলি খেলে আপনার ত্বকের জেল্লাও বাড়বে
স্বাস্থ্যের জন্য প্রোটিন অত্যন্ত উপকারী, এছাড়া ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কলকাতা : স্বাস্থ্যের জন্য প্রোটিন অত্যন্ত উপকারী, এছাড়া ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন পেশী এবং ত্বকের টিস্যু তৈরিতে সাহায্য করে। শরীরে প্রোটিনের ঘাটতি হলে মানুষ দুর্বল বোধ করে এবং হাড়ের সমস্যায় ভোগে।
তবে সাধারণত মনে করা হয় করা হয় যে, প্রোটিন শুধুমাত্র আমিষ খাবারেই পাওয়া যায়। কিন্তু তা নয়, অনেক নিরামিষ খাবার প্রোটিন সমৃদ্ধ।সেগুলিতে প্রোটিন ডিমের সমান বা তার বেশিও পাওয়া যায়। প্রোটিন সমৃদ্ধ নিরামিষ খাবারগুলির নাম দেখে নেওয়া যাক।
ছোলা
ছোলা প্রোটিনে ভরপুর। ১০০ গ্রাম সিদ্ধ ছোলাতে ১৯ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে। ছোলা সিদ্ধ করে , রান্না, স্যুপ বা স্যান্ডউইচ বানিয়েও খাওয়া যায়।
সয়াবিন
প্রোটিন সমৃদ্ধ খাবারের তালিকায় সয়াবিনের নাম সবার আগে। এটি প্রোটিনের অন্যতম সেরা উৎস। ১০০ গ্রাম সয়াবিনে ৩৬ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা নির্দ্বিধায় সয়াবিন খেতে পারেন।
চিয়া বীজ
চিয়া বীজেও প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। ১০০ গ্রাম চিয়া বীজে প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে। প্রোটিনের পাশাপাশি এই বীজে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও থাকে।
মসুর ডাল
লাল, বাদামী বা সবুজ মসুর ডালও প্রোটিনের ভালো উৎস। এসব ডাল বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়।এক বাটি মসুর ডালে শরীর ১২ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে।
শুকনো ফল
বাদাম ও পেস্তা প্রোটিনের ভালো উৎস। এক কাপ বাদামে ৭ গ্রাম এবং পেস্তায় ৬ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে। শুকনো ফল স্ন্যাকস হিসাবে খাওয়া যেতে পারে বা ওটস এবং পোরিজের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
(The above story first appeared on LatestLY on Jun 08, 2023 05:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

