Durga Puja 2019: আজ কলকাতায় অস্ট্রেলিয়ান ট্রাম কনডাক্টর রবার্তো; পথশিশুদের সঙ্গে গলা মিলিয়ে রেকর্ড করবেন শ্যামবাজার পল্লী সংঘের থিম সং
আজ কলকাতায় (Kolkata) এসেছেন অস্ট্রেলিয়ান ট্রাম কনডাক্টর রবার্তো (Australian Tram Conductor Robarto)। তবে উৎসবের মরশুমে রূপসী কলকাতার ঘ্রাণ নিতে নয়, বরং আগমনী দিনে তার আগমন এই তিলোত্তমাকেই এক সুন্দর উপহার দিতে। শনিবার অর্থাৎ আজ কলকাতার কিছু পথশিশুদের (Street Children) সঙ্গে গলা মিলিয়ে থিম সং (Theme Song) রেকর্ড করবেন তিনি। কীভাবে সময়ের সঙ্গে খাপ খাইয়ে ফের ফিরিয়ে আনা যায় তিলোত্তমার হারিয়ে যেতে বসা রেলবোর্ড যান ট্রামের (Tram) ঐতিহ্য, তা নিয়েই এবার শ্যামবাজার পল্লী সংঘের (Shyambazar Pally Sangha) থিম 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol Rastay Saji Tramline)।' গলা ছেড়ে আজ তাদেরই থিম সং গাইবেন রবার্তো। দুপুর ১ টা থেকে শুরু রেকর্ডিং। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা - সমস্তটাতেই নিজের গ্যাঁটের কড়ি খরচ করেছেন অস্ট্রেলিয়ান ট্রাম কনডাক্টর।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর: আজ কলকাতায় (Kolkata) এসেছেন অস্ট্রেলিয়ান ট্রাম কনডাক্টর রবার্তো (Australian Tram Conductor Robarto)। তবে উৎসবের মরশুমে রূপসী কলকাতার ঘ্রাণ নিতে নয়, বরং আগমনী দিনে তার আগমন এই তিলোত্তমাকেই এক সুন্দর উপহার দিতে। শনিবার অর্থাৎ আজ কলকাতার কিছু পথশিশুদের (Street Children) সঙ্গে গলা মিলিয়ে থিম সং (Theme Song) রেকর্ড করবেন তিনি। কীভাবে সময়ের সঙ্গে খাপ খাইয়ে ফের ফিরিয়ে আনা যায় তিলোত্তমার হারিয়ে যেতে বসা রেলবোর্ড যান ট্রামের (Tram) ঐতিহ্য, তা নিয়েই এবার শ্যামবাজার পল্লী সংঘের (Shyambazar Pally Sangha) থিম 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol Rastay Saji Tramline)।' গলা ছেড়ে আজ তাদেরই থিম সং গাইবেন রবার্তো। দুপুর ১ টা থেকে শুরু রেকর্ডিং। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা - সমস্তটাতেই নিজের গ্যাঁটের কড়ি খরচ করেছেন অস্ট্রেলিয়ান ট্রাম কনডাক্টর।
ঘটাং ঘটাং নস্টালজিয়া...ট্রাম। একসময় কলকাতায় (Kolkata) সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই পরিবহন ব্যবস্থাটি (Transport System)। সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে যা এখন শুধুই পরিণত হয়েছে মহানগরের ঐতিহ্যে। সময়ের সঙ্গে খাপ খাইয়ে কীভাবে ফের ফিরিয়ে আনা যায় তিলোত্তমার হারিয়ে যেতে বসা এই রেলবোর্ড যানের ঐতিহ্য, তা নিয়েই এবার শ্যামবাজার পল্লী সংঘের থিমে নিজের ভাবনা ফুটিয়ে তুলেছেন পেশায় সাংবাদিক সৌভিক মুখার্জি (Journalist Souvik Mukherjee)। কলকাতার গণ যোগাযোগ ব্যবস্থা নিয়ে চর্চারত সৌভিকের ভাবনায় এ বছর উত্তর কলকাতার ( North Kolkata) শ্যামবাজার পল্লী সংঘের মণ্ডপ - আস্ত ট্রাম। আরও পড়ুন- Durga Puja 2019: শ্যামবাজার পল্লী সংঘের মণ্ডপ এবার আস্ত ট্রাম! আধুনিক যাপনে কীভাবে এঁটে উঠতে পারবে কলকাতার হারিয়ে যেতে বসা ঐতিহ্য; বলবে থিম

আজ মধ্য কলকাতার একটি রেকর্ডিং স্টুডিওতে (Recording Studio) পথশিশুদের সঙ্গে থিম সং রেকর্ড করবেন রবার্তো। গানের ট্যাগ লাইন (Tag Line) - 'জয় শ্রী ট্রাম (Joy Shree Tram)।' সুর দিয়েছেন (Music Director) বিজয় সুরদীপ শীল (Bijoy Suradip Sil)। কথা লিখেছেন (Lyricist) সাংবাদিক প্রীতম দে (Journalist Pritam Dey)। গান তৈরির সমস্ত খরচ বহন করছে আর্গোভব হিউম্যানিটি ডেভেলপমেন্ট (Argovobo Humanity Development) নামে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা (NGO)। মণ্ডপের রূপকার (Theme Maker) সৌভিক লেটেস্টলি (LatestLY) বাংলাকে জানান, "এই প্রথম কলকাতার বুকে এশিয়া-অস্ট্রেলিয়ার মেলবন্ধন। থিম ট্রামকে মাথায় রেখেই তৈরি হয়েছে থিম সং। গানের প্রথম লাইন (First Line)- 'শহরের পথে গাড়ি চলে, অবিরাম দূষণ ঠেকাতে বল জয় শ্রী ট্রাম।"
(The above story first appeared on LatestLY on Sep 28, 2019 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

