Murder in Mahakumbh: মহাকুম্ভে পুণ্যস্নান করাতে এনে স্ত্রীকে খুন, হোটেলের শৌচালয় থেকে উদ্ধার দেহ
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন অশোক। যা নিয়ে স্ত্রীর সঙ্গে হামেশাই বচসা লেগে থাকত। অশান্তি থেকে চিরদিনের মুক্তির পথ হিসাবে স্ত্রীকেই সরিয়ে ফেলার ছক কষেন তিনি।
মহাকুম্ভে (Mahakumbh 2025) পুণ্যস্নান করাতে এনেছিলেন স্ত্রীকে। কিন্তু পুণ্যস্নান ছিল কেবলই টোপ মাত্র। আসল উদ্দেশ্য ছিল স্ত্রীকে খুন করা। আর সেই কাণ্ডই ঘটালেন দিল্লির বাসিন্দা অশোক বাল্মীকি। প্রয়াগরাজের (Prayagraj) এক হোটেলে স্ত্রী মীনাক্ষীকে নিয়ে উঠেছিলেন অশোক। আর ওই হোটেলেরই শৌচালয় থেকে উদ্ধার হয়েছে মীনাক্ষী দেবীর মৃতদেহ। গত ১৯ ফেব্রুয়ারি দেহটি উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন অশোক। যা নিয়ে স্ত্রীর সঙ্গে হামেশাই বচসা লেগে থাকত। অশান্তি থেকে চিরদিনের মুক্তির পথ হিসাবে স্ত্রীকেই সরিয়ে ফেলার ছক কষেন তিনি। সেই মত মহাকুম্ভে নিয়ে যান স্ত্রী মীনাক্ষীকে। তাঁর প্রাথমিক পরিকল্পনা ছিল, প্রয়াগরাজের লজে স্ত্রীকে খুন করে বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের জানাবেন, মীনাক্ষী কুম্ভে হারিয়ে গিয়েছে। তাই কোনরকম নথি বা আইডি প্রমাণ ছাড়াই লজ ভাড়া নিয়েছিলেন অশোক।
কুম্ভস্নান করাতে এনে স্ত্রীকে খুনঃ
Ashok Valmiki of #Delhi killed his wife Meenakshi after bringing her to #MahaKumbh. Lakshmi's body was found in the bathroom of the lodge on 19 February.
1/2#MahaKumbh2025https://t.co/YeLKz4krGY pic.twitter.com/KkBTe2eRrC
— Siraj Noorani (@sirajnoorani) February 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 22, 2025 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

