Mahakumbh 2025: মহাকুম্ভে নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য ও সাফাই কর্মীদের ১০০০০ টাকা করে অতিরিক্ত বোনাস, ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
নৌকোর মাঝিদের জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সাহায্য ও নৌকো দেওয়া হবে।তবে এর জন্য মাঝিদের আগে নাম নথিভুক্ত করতে হবে এবং তারা পাঁচ লক্ষ টাকা করে সুরক্ষা ও স্বাস্থ্য বীমা পাবেন
উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজে মহাকুম্ভে নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য ও সাফাই কর্মীদের ১০০০০ টাকা করে অতিরিক্ত বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহাকুম্ভের সমাপ্তির পর মুখ্যমন্ত্রী আজ প্রয়াগরাজে মহা কুম্ভের সঙ্গে যুক্ত স্যানিটেশন, স্বাস্থ্য, বাস অপারেটর এবং পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এরপরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা ঘোষণা করেন। যেসমস্ত স্বাস্থ্য ও সাফাই কর্মী ন্যূনতম ভাতা পাননি, তাদের প্রতিমাসে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া কুম্ভের জন্য যে সমস্ত ড্রাইভার বাস চালিয়েছেন, তাদেরও ১০ হাজার টাকা বোনাস দেওয়া হবে।।
#MahaKumbh2025: Additional bonus to for continuous services
𝐑𝐞𝐚𝐝 𝐅𝐮𝐥𝐥 𝐒𝐭𝐨𝐫𝐲👇:https://t.co/t7Ao32KA5u pic.twitter.com/uUx2GddluD
— All India Radio News (@airnewsalerts) February 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 28, 2025 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

