West Bengal Assembly Election 2021 Dates: ৮ দফায় ভোট পশ্চিমবঙ্গে, ২৭ মার্চ প্রথম দফায় ভোট, গণনা ২ মে

আজ পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ বিকেল সাড়ে ৪ টায় সাংবাদিক সম্মলন করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬। যা ২০১৬ সালের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি। সব বুথই একতলায় হবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।

West Bengal Assembly Election 2021 Dates: ৮ দফায় ভোট পশ্চিমবঙ্গে, ২৭ মার্চ প্রথম দফায় ভোট,  গণনা ২ মে

নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: আজ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। আজ বিকেল সাড়ে ৪ টায় সাংবাদিক সম্মলন করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, বাংলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৬। যা ২০১৬ সালের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি। সব বুথই একতলায় হবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে। ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে। এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি। ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে। ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়।

  • অসমে তিন দফায় ভোট। অসমে ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল ভোটগ্রহণ। ভোট গণনা ২ মে।
  • কেরলে একদফায় ভোট।কেরলে ১৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট ৬ এপ্রিল।
  • তামিলনাড়ুতে একদফায় ভোট।তামিলনাড়ুতে ২৩৪ আসনে বিধানসভা ভোট ৬ এপ্রিল
  • পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোট একদফায়।

 

  • পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ
  • ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব মেদিনীপুর (১)
  • পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ভোট হবে-পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)
  • তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট হবে-বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান।
  • চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোটগ্রহণ ৯ এপ্রিল। ভোট হবে-হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার
  • পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ, পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল-উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।
  • ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ। ভোট হবে-নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর।
  • সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট। সপ্তম দফায় ৩৬টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। ভোট হবে-মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।
  • অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। মালদা পার্ট ২। ভোট হবে-মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।

সাধারণত মার্চের প্রথম সপ্তাহে পশ্চিবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে থাকে কমিশন। এবার আর তা হচ্ছে না। এক সপ্তাহ আগেই তা ঘোষণা হয়ে গেল। আজ নির্ঘণ্ট ঘোষণার মুহূর্ত থেকেই লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। অর্থাৎ নাগরিক কল্যাণ মূলক কোনও প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করতে পারবে না রাজ্য সরকার।

(The above story first appeared on LatestLY on Feb 26, 2021 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).