Semiconductor Chip In India: ২০২৫ সালেই প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চালু করবে ভারত , জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Semiconductor Chip In India: ২০২৫ সালেই প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চালু করবে ভারত , জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw (Photo Credit: X)

ভারত দীর্ঘদিন ধরে সফটওয়্যার উন্নয়নে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় দেশ। কিন্তু কোভিড পরবর্তী সময়ে হার্ডওয়্যার উৎপাদনেও দ্রুত অগ্রগতি অর্জন করছে ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্র। পাঁচটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণাধীন থাকায়, ভারত বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স খাতে তার অবস্থান শক্তিশালী করছে। একটি জাতীয় দৈনিকে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কর্তৃক লেখা একটি নিবন্ধে, মন্ত্রী বলেছেন, এই বছর ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ চালু করার মাধ্যমে দেশ শীঘ্রই একটি বড় মাইলফলক স্পর্শ করবে। এবং দেশের মাটিতে তা বাস্তবায়িত হলে অনেকে বলছেন দেশে আসবে শিল্প বিপ্লব।

🚨 The first made-in-India chip from a commercial fab will come out in September or October this year, says the .

১৯৬২ সালে দেশে প্রথম সেমি-কন্ডাক্টর তৈরির কারখানা খোলার কথা হয়। যদিও সে পরিকল্পনা এতদিনেও দিনের আলো দেখেনি। অবশেষে অসমের মরিগাঁও এবং গুজরাতের সানন্দ ও ধোলেরায় একসঙ্গে ৩টি সেমিকন্ডাক্টর কারখানা চালু হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2025 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).