Punjab: অমৃতসরে গোল্ডেন টেম্পেলর কাছে রেস্তোরাঁতে বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ

বিস্ফোরনের জেরে জানলার কাঁচ ভেঙে যায় রেস্তোরাঁর

Punjab: অমৃতসরে গোল্ডেন টেম্পেলর কাছে রেস্তোরাঁতে বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ
Fireworks at Golden templePhoto Credit: Twitter@ANI

পাঞ্জাবের গোল্ডেন টেম্পলের কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরনের ঘটনায় আহত বেশ কয়েক জন।শনিবার মধ্যরাতে বিস্ফোরনের শব্দে কেঁপে ওঠে মন্দির চত্বর।আওয়াজের তীব্রতার জেরে পাশ্ববর্তী রেস্টুরেন্ট এবং সরঘরি সরাইয়ের জানলার কাঁচ ভেঙে যায়। এছাড়া বড় কিছু দুর্ঘটনা ঘটেনি।ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভক্তবৃন্দের মধ্যে।

ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ফরেন্সিক দল পাঠানো হয়েছে। কি কারনে বিস্ফোরন ঘটল তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ ডক্টর মেহতাব সিং।

তবে মনে করা হচ্ছে রেস্টুরেন্টের চিমনি থেকে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। যদিও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

(The above story first appeared on LatestLY on May 07, 2023 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).