COVID-19 Vaccination Registration: কখন, কীভাবে করবেন করোনা টিকাকরণের জন্য স্লট বুকিং? জানুন বিস্তারিত

আগামী ১ মে থেকে দেশজুড়ে শুরু হবে ১৮-৪৫ বছর বয়সীদের করোনার টিকাকরণ। মূলত, তৃতীয় দফায় এই টিকাকরণ শুরু হবে। তার জন্য ২৮ তারিখ থেকেই কো উইন অ্যাপে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। কেন্দ্র সরকারের তরফে আগেই জানানো হয়েছে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, না হলে দেওয়া হবে না টিকা। ভ্যাকসিন পাওয়ার জন্য স্লট বুক করতে হবে। তবে কোন রাজ্যের, কোন জায়গায়, কত সংখ্যক টিকা রয়েছে তার ওপর নির্ভর করেই হবে স্লট বুকিং। কো উইন অ্যাপ ছাড়াও আরোগ্য সেতু অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন সম্ভব।

COVID-19 Vaccination Registration: কখন, কীভাবে করবেন করোনা টিকাকরণের জন্য স্লট বুকিং? জানুন বিস্তারিত
কোভিডের টিকাকরণ (ANI Photo)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: আগামী ১ মে থেকে দেশজুড়ে শুরু হবে ১৮-৪৫ বছর বয়সীদের করোনার টিকাকরণ। মূলত, তৃতীয় দফায় এই টিকাকরণ শুরু হবে। তার জন্য ২৮ তারিখ থেকেই কো উইন অ্যাপে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। কেন্দ্র সরকারের তরফে আগেই জানানো হয়েছে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, না হলে দেওয়া হবে না টিকা। ভ্যাকসিন পাওয়ার জন্য স্লট বুক করতে হবে। তবে কোন রাজ্যের, কোন জায়গায়, কত সংখ্যক টিকা রয়েছে তার ওপর নির্ভর করেই হবে স্লট বুকিং। কো উইন অ্যাপ ছাড়াও আরোগ্য সেতু অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন সম্ভব।

সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলির কাছে কত সংখ্যক ভ্যাকসিন রয়েছে তার ওপরই নির্ভর করছে টিকাকরণ। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নাম নথিভুক্ত রয়েছে কিনা তা দেখা হবে। ভ্যাকসিনের সংখ্যা বাড়লেই আরও বেশি স্লট বাড়ানো হবে । স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের মন্তব্য অনুযায়ী একদিন ৮৮ লাখ মানুষ ইতিমধ্যে নাম নথিভুক্ত করিয়ে ফেলেছে।

১ মে থেকে ১৬ বছরের ঊর্ধ্বদের প্রথম ডোজ দেওয়া হবে। এরপর। কোভ্যাক্সিনের ক্ষেত্রে ২৮-৪২ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। কোভিশিল্ডের ক্ষেত্রে প্রথম ডোজের ২৮-৫৬ দিনের পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

কীভাবে কোউইন পোর্টালে গিয়ে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন?

প্রথমে cowin.gov.in ভিসিট করুন।

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।

সেখানে যা যা তথ্যের চাহিদা রয়েছে তা পূরণ করুন।

এরপর পছন্দমতো সময়ে কাছের টিকাকরণ কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করুন

কীভাবে আরোগ্য সেতু অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করবেন?

আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি খুলুন এবং হোম স্ক্রিনে উপস্থিত CoWIN ট্যাবে ক্লিক করুন।

এরপর ‘Vaccination Registration’ এ ক্লিক করুন এবং তারপরে আপনার ফোন নম্বর দিয়ে এন্টার করুন।

আপনি একটি ওটিপি পাবেন এবং তারপরে ওটিপি এন্টার করে ভেরিফাই করুন।

‘Register for Vaccination’ পেজে ফটো আইডি প্রমাণ, নাম, লিঙ্গ এবং জন্মের বছর সহ সমস্ত বিবরণ দিন। এরপর ‘Register’-এ ক্লিক করুন।

এরপর অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নেওয়ার জন্য বিকল্প পাবেন।

আপনার পিন কোড দিন এবং সার্চ অপশনে ক্লিক করুন। পিন কোডের কেন্দ্রগুলি প্রদর্শিত হবে।

তারিখ এবং সময় নির্বাচন করুন এবং 'Confirm' এ ক্লিক করুন।

উমাঙ্গ অ্যাপের মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

UMANG App-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে UMANG App র হোম পেজে যেতে হবে। সেখান থেকে ‘CoWin’ অপশনটি বেছে নিতে হবে। তারপরে কোউইন অ্যাপে যেভাবে নাম রেজিস্ট্রেশন করতে হয় ঠিক সেইভাবে করতে হবে।

একজন নাগরিক নিজে ছাড়াও আরও তিনজনের নাম নথিভুক্ত করাতে পারেন। এমনকী, টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণের পর তা বাতিলও করা যেতে পারে। কো-উইনে নাম নথিভুক্তিকরণে, আধার, প্যান, ভোটার কার্ড, এনপিআর স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেনশন পাসবই, পাসপোর্ট, এগুলির কোনও একটি সঙ্গে থাকলেই হল। নাম নথিভুক্তিকরণে কোনও টাকা লাগছে না। যদি সরকারি কেন্দ্র থেকে টিকা নেন তাহলে পরেও টাকা লাগবে না। বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিলে খরচ পড়বে।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2021 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).