Chaitra Navratri celebrations: রবি সকাল থেকেই শুরু চৈত্র নবরাত্রি উদযাপন, মন্দিরে মন্দিরে পুজো ও আরতি, দেখুন ভিডিয়ো

একই ছবি ধরা পড়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরেও। সকাল সকাল আরতি শুরু হয়েছে এই বিখ্যাত মন্দিরে।

Chaitra Navratri celebrations: রবি সকাল থেকেই শুরু চৈত্র নবরাত্রি উদযাপন, মন্দিরে মন্দিরে পুজো ও আরতি, দেখুন ভিডিয়ো
চৈত্র নবরাত্রি উদযাপন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বছরের প্রথম সূর্যগ্রহণ শেষ হয়েছে। আজ, ৩০ মার্চ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি(Chaitra Navratri Celebrations)। যা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। আর এই শুভ তিথি উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে উদযাপন। এই চৈত্র নবরাত্রির প্রথম দিনে ঘটস্থাপনার সঙ্গে সঙ্গে দেবীর পুজোর সংকল্প করা হয়। আর এবারের চৈত্র নবরাত্রিতে ঘটস্থাপনার জন্য দুটি শুভ মুহূর্ত পাওয়া গিয়েছে। প্রথম মুহূর্ত ৩০শে মার্চ সকাল ০৬:১৩ থেকে সকাল ১০:২২ পর্যন্ত। তাই সকাল থেকেই সময় মেনে শুরু হয়ে গিয়েছে পুজো। এদিন সকাল থেকেই হরিদ্বারের মানসা দেবী মন্দিরে উপচে পড়া ভিড়। নিয়ম মেনে পুজো দিচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত। একই ছবি ধরা পড়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরেও। সকাল সকাল আরতি শুরু হয়েছে এই বিখ্যাত মন্দিরে।

রবি সকাল থেকেই শুরু চৈত্র নবরাত্রি উদযাপন, মন্দিরে মন্দিরে পুজো ও আরতি, দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 30, 2025 07:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).