Eid al-Fitr 2025: সৌদি সহ মধ্য প্রাচ্যে দেখা গেল চাঁদ, কাল পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। শেই হিসাবে ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে তার পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্যাপিত হয় ৩০ রমজান শেষে। সৌদি আরবে আজ (২৯ মার্চ, শনিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে। সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আজ সন্ধ্যায় জানান আগামীকাল আগামীকাল (৩০ মার্চ,রবিবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আজ সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর আগামীকাল ঈদুল ফিতর উদ্যাপিত হবে বলে ঘোষণা করা হয় দেশটির সুপ্রিম কোর্টের তরফে।তাই কাল সকাল থেকেই দেশজুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে।
সৌদি আরব ছাড়াও ইয়েমেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, ইরাক (সুন্নি) এবং লেবানন আগামীকাল রবিবার ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
Saudi Arabia, Yemen, Qatar, UAE, Bahrain, Palestine, Jordan, Kuwait, Iraq (Sunni), and Lebanon announce tomorrow, Sunday as the first day of Eid al-Fitr.
announce Eid on Monday. pic.twitter.com/ckUYBG0a2Y
— Current Report (@Currentreport1) March 29, 2025
ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।
(The above story first appeared on LatestLY on Mar 29, 2025 11:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

