Rahul Tewatia Run Out: মুম্বইয়ের বিরুদ্ধে হাস্য়করভাবে রান আউট রাহুল তেওয়াতিয়া, দেখুন ভিডিয়ো
শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার রান আউটাকে বলা হচ্ছে, কমেডি অফ এরর্স। আইপিএলে মাঝেমাঝেই দেখা যায় বেশ কিছু হাস্যকর কায়দায় আউট।
শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার রান আউটাকে বলা হচ্ছে, 'কমেডি অফ এরর্স'। আইপিএলে মাঝেমাঝেই দেখা যায় বেশ কিছু হাস্যকর কায়দায় আউট। এবার সেই তালিকায় যোগ হল মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাট করতে নামা গুজরাটের রাহুল তেওয়াতিরা রান আউটটা। ইনিংসের ১৯ তম ওভারের প্রথম বলে রান নিতে যাওয়ার পর রাহুলের ব্যাট ক্রিজে আটকে যায়, হার্দিক পান্ডিয়ার সরাসরি থ্রো গিয়ে ভাঙে উইকেট। তখন রাহুলের ব্যাট লাইনের বাইরে। তৃতীয় আম্পয়ার অ্যাকশন রিপ্লে দেখে রাহুলকে আউট ঘোষণা করেন।
প্রথমে ব্যাট করে মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে করল ৮ উইকেটে ১৯৬ রান। গুজরাটের ওপেনার সাই সুদর্শন (৪১ বলে ৬৩) দারুণ ইনিংস খেলেন। শুবমন গিল (২৭ বলে ৩৮) ও জোস বাটলার (২৪ বলে ৩৯) বিপজ্জনক হয়ে ওঠার মুখে আউট হয়ে যান। প্রতিপক্ষ অধিনায়ক গিলকে আউট করা সহ মুম্বই-য়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন।
দেখুন কীভাবে রান আউট হলেন রাহুল তেওয়াতিয়া
GT SHOCK, MI ROCK! 😅
Peak miscommunication in the middle cost GT a wicket! 👀
Watch the LIVE action ➡ https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar 👉 #GTvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, & JioHotstar! pic.twitter.com/WA9mEHC72Q
— Star Sports (@StarSportsIndia) March 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 29, 2025 10:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

