India Officially Enters Recession: সরকারি ভাবে মন্দায় ভারতের অর্থনীতি, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭.৫ শতাংশ কমল জিডিপি
সরকারি হিসেবে আর্থিক মন্দায় (Recession) ভারতের অর্থনীতি। কোভিড -১৯ সংকটের মধ্যে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর দ্বিতীয় প্রান্তিকে জিডিপি (GDP) ৭.৫ শতাংশ কমেছে। শুক্রবার সরকারি তথ্যে একথা জানানো হয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিসের (NSO) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ সালের জুলাই-সেপ্টেম্বরের সময়কালে মোট জিডিপি ৪.৪ শতাংশ বেড়েছে। কিন্তু, করোনাভাইরাস মহামারী এবং ফলস্বরূপ লকডাউনের কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আর্থিক বৃদ্ধি ২৩.৯ শতাংশ কমে।
নতুন দিল্লি, ২৭ নভেম্বর: সরকারি হিসেবে আর্থিক মন্দায় (Recession) ভারতের অর্থনীতি। কোভিড -১৯ সংকটের মধ্যে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর দ্বিতীয় প্রান্তিকে জিডিপি (GDP) ৭.৫ শতাংশ কমেছে। শুক্রবার সরকারি তথ্যে একথা জানানো হয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিসের (NSO) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ সালের জুলাই-সেপ্টেম্বরের সময়কালে মোট জিডিপি ৪.৪ শতাংশ বেড়েছে। কিন্তু, করোনাভাইরাস মহামারী এবং ফলস্বরূপ লকডাউনের কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আর্থিক বৃদ্ধি ২৩.৯ শতাংশ কমে।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে চিনের অর্থনীতি ৪.৯ শতাংশ বেড়েছে, যা ২০২০ সালের এপ্রিল-জুনের ৩.২ শতাংশের চেয়ে দ্রুত। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নভেম্বরের মাসিক বুলেটিনে জানিয়েছিল যে করোনাভাইরাস মহামারীজনিত কারণে অর্থনৈতিক বিপর্যয়ে ভারত চলতি অর্থবছরের প্রথমার্ধে একটি প্রযুক্তিগত মন্দায় প্রবেশ করবে। আরও পড়ুন: Rajasthan Accident: হাইওয়ের উপর হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে বাস; ঝলতে মৃত্যু ৬ জনের, আহত একাধিক
কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং অন্যান্য বেশ কয়েকটি বিশেষজ্ঞের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক মন্দা ও হ্রাসের গতি জুনের প্রান্তিকের ২৩.৯ শতাংশ হ্রাসের তুলনায় যথেষ্ট ধীর গতিতে রয়েছে। এই প্রবণতা দেখে আশা করা যায় যে ভবিষ্যতে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথে যাবে। করোনা ভাইরাস সংক্রমণ ও তার ফলে ক্রমাগত লকডাউনের কারণে ভারতের অর্থনীতি এমনিতেই শ্লথ হয়ে পড়েছিল। এবার ঘোষণা করা হয়ে গেল, ভারত প্রবেশ করেছে মন্দায়।
(The above story first appeared on LatestLY on Nov 27, 2020 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

