Rajouri Terrorist Attack: রাজৌরিতে জঙ্গি হামলার জেরে শহিদ তিন সেনা জওয়ান,জখম আরও ৩; Video

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ভারতীয় সেনার দুটি গাড়িতে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। তাদের আক্রমণের ফলে এখনও পর্যন্ত তিনজন সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। জখম হয়েছেন আরও তিনজন। পাল্টা জবাব দেন ভারতীয় সেনার জওয়ানরাও।

Rajouri Terrorist Attack: রাজৌরিতে জঙ্গি হামলার জেরে শহিদ তিন সেনা জওয়ান,জখম আরও ৩; Video
ফাইল ফটো

রাজৌরি: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) ভারতীয় সেনার (Indian Army) দুটি গাড়িতে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা (terrorist attack)। তাদের আক্রমণের ফলে এখনও পর্যন্ত তিনজন সেনা জওয়ান শহিদ হয়েছেন (died) বলে জানা গেছে। জখম হয়েছেন আরও তিনজন। পাল্টা জবাব দেন ভারতীয় সেনার জওয়ানরাও। আরও পড়ুন: Ahmedabad Cyber Fraud: ইনস্টাগ্রাম একাউন্টের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ব্ল্যাকমেল গুজরাতের যুবতীকে (দেখুন বিস্তারিত)

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে ভারতের নিরাপত্তা বাহিনীগুলি জঙ্গিদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল রাজৌরি সেক্টরে (Rajouri sector)। বৃহস্পতিবার থানামান্ডি এলাকায় (Thanamandi area) ভারতীয় সেনার দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। বর্তমানে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের (48 Rashtriya Rifles) এলাকায় অভিযান চলছে। আরও পড়ুন: GPS Toll Collection Date: লম্বা লাইনের থেকে মুক্তি, আগামী বছরের মার্চ থেকে দেশে শুরু জিপিএসের মাধ্যমে টোল আদায় (দেখুন বিস্তারিত)

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Dec 21, 2023 07:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).