Accident In Shimla: শিমলা থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি, দুর্ঘটনায় শেষ গোটা পরিবার

ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Accident In Shimla: শিমলা থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি, দুর্ঘটনায় শেষ গোটা পরিবার
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ মঙ্গল রাতে শিমলায় (Shimla)ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটকদের গাড়ি। মৃত্যু এক মহিলা ও কিশোরসহ চার পর্যটকের। এদিন ঘটনাটি ঘটেছে শিমলার লালপানি ব্রিজের কাছে আনন্দপুর-মেহলি রোডে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চারজনের। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয় সিং নেগি(৪০), তাঁর স্ত্রী রূপা (৪৫), জয় সিংয়ের মেয়ে ১৪ বছরের মেয়ে প্রগতি ও ১০ বছরের ছেলে মুকুলের। শিমলায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শিমলা থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি, দুর্ঘটনায় শেষ গোটা পরিবার

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).