Accident In Jammu and Kashmir: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৫, আহত ১৯

যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Accident In Jammu and Kashmir: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৫, আহত ১৯
দুর্ঘটনাগ্রস্ত বাস (ছবিঃX)

নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)ডোডা জেলায় (Doda District) ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস (Bus)। মৃত ৫ যাত্রী। আহত কমপক্ষে ১৯ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের ডোডা-বারাথ রোডের কাছে পন্ডা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে উল্টে পড়ে বাসটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।  যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৫, আহত ১৯

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 15, 2025 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).