Local Trains to Resume on Wednesday: বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, জেনে নিন যাবতীয় নিয়ম বিধি

দীর্ঘ আট মাস পর গড়াবে লোকাল ট্রেনের চাকা। আগামী ১১ নভেম্বর, বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন। আজ রেল-রাজ্য বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়। প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে। শিয়ালদহ ডিভিশনে ১১৪ জোড়া লোকাল ট্রেন চলবে, সংবাদ সূত্রে খবর। হাওড়া ডিভিশনে ৫০ জোড়া লোকাল ট্রেন চলবে।

Local Trains to Resume on Wednesday: বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, জেনে নিন যাবতীয় নিয়ম বিধি
(Photo Credits: ANI)

দীর্ঘ আট মাস পর গড়াবে লোকাল ট্রেনের (Local Train) চাকা। আগামী ১১ নভেম্বর, বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন। আজ রেল-রাজ্য বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়। প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে। শিয়ালদহ ডিভিশনে ১১৪ জোড়া লোকাল ট্রেন চলবে, সংবাদ সূত্রে খবর। হাওড়া ডিভিশনে ৫০ জোড়া লোকাল ট্রেন চলবে।

কিন্তু কীভাবে চলবে ট্রেন? নিয়ম, বিধি কী হবে?

মাস্ক, স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের জন্য নানা বিধি জারির করা হবে। করোনা পরিস্থিতিতে স্ট্যানার্ড অপারেটিং প্রোটোকলে বিশেষ বদল আনা হচ্ছে না।

নতুন টাইমটেবল নয়, পুরনো টাইমটেবলেই অদলবদল করে লোকাল ট্রেন চালানোর হবে বলে জানা গেছে। রেলের তরফে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে ট্রেনের সময়সূচি।

গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে। অন্যান্য স্টেশনগুলির ক্ষেত্রে কতগুলি ট্রেন দাঁড় করানো সম্ভব, তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনে ভিড় এড়াতে গ্যালপিং ট্রেনের সংখ্যা কমানোর ভাবনা আছে রেলের।

স্টেশনের সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা থাকবে। ভিড় যাতে কমানো যায়, টিকিট ভেন্ডিং মেশিনগুলিও অপারেশনাল করা হয়েছে, ই-টিকিটের মাধ্যমে যাত্রীরা যাতে টিকিট কাটে তার ব্যবস্থা করা হবে।

অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করলে বাড়বে ট্রেনের সংখ্যা।

(The above story first appeared on LatestLY on Nov 05, 2020 07:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).