Bomb Threat: ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

Bomb Threat: ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ
Bangladesh Airport on High Alert (Photo Credit: X)

নয়াদিল্লি: ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ (Bangladesh) এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি (Bomb Threat) দেওয়া হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। সূত্রে খবর, রোম থেকে ঢাকাগামী ফ্লাইট BG-356-তে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সকাল ৯:২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটিতে থাকা ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্যকে সরিয়ে টার্মিনালে আনা হয়। বোমা হামলার হুমকির পর বাংলাদেশ বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 22, 2025 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).