Jalgaon Train Accident: মর্মান্তিক দুর্ঘটনা, পুষ্পক এক্সপ্রেস থেকে ঝাঁপ দেওয়া ৮ যাত্রী কর্ণাটক এক্সপ্রেসের নীচে পড়লেন চাপা
ফের ট্রেন দুর্ঘটনা (Train Accident)। এবার পুষ্পক এক্সপ্রেসের (Pushpak Express) বিপরীত থেকে থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের (Karnataka Express) ধাক্কায় প্রাণহানি। দুর্ঘটনার জেরে পরপর ৮ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বুধবার বিকেল ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যেখানে পুষ্পক এক্সপ্রেসের বিপরীত দিক থেকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। ওই সময় ট্রেনে আগুন ধরেছে, এই গুজব ছড়িয়ে পড়ে দ্রুত। পুষ্পক এক্সপ্রেসে যখন গুজব ছড়ায়, সেই সময় বেশ কয়েকজন যাত্রী পুষ্পক এক্সপ্রেস থেকে ঝাঁপ দেন। ওই সময় উলটো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস আসছিল, যা কেউ খেয়াল করেননি। ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ৮ জনের। তবে কতজন আহত, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর মেলেনি।
গুজবের জেরে ঝরে গেল তরতাজা প্রাণ...
Jalgaon, Maharashtra: A false fire alarm in the Pushpak Express at Paranda Railway Station caused panicked passengers to jump off the train. Tragically, several were run over by the Karnataka Express passing on another track https://t.co/Gs3RGOnksa pic.twitter.com/lmIHkE6IKb
— IANS (@ians_india) January 22, 2025
পরপর বেশ কয়েকটি প্রাণ ঝরে যায়...
Maharashtra | At least 8 passengers of Pushpak Express were hit by Karnataka Express coming from the other side. The passengers have suffered serious injuries. More details awaited. https://t.co/EN1fvJz2j4
— ANI (@ANI) January 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 22, 2025 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

