মঙ্গলবার, অক্টোবর 13, 2026 ব্রেকিং নিউজ:
Cristiano Ronaldo 981st Goal: রোনাল্ডোর ৯৮১তম গোল, মিসাইল আতঙ্কের মাঝেই ৩-১ গোলে আল-নাসরের দুর্দান্ত জয় | Delhi Protests: ককরোচ নেতা সৌরভ দাস, আশুতোষ রঙ্কাকে যন্তর মন্তরে ঢুকে ফের আটক | সম্পর্ক ভাঙার পর ফের কাছাকাছি! বাগদান ভেঙে যাওয়ার সিদ্ধান্ত বদলে এক হলেন ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল |

SC Stays Bombay HC's Order | Minor’s Groping Case: শিশু নির্যাতন নিয়ে বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ভারত Sarmita Bhattacharjee | Jan 28, 2021 12:04 PM IST
A+
A-

ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ না হয়ে পোশাকের উপর দিয়ে নাবালিকার স্তনে হাত দিলে পকসো (POCSO Act) আইনের আওতায় তা যৌন নিগ্রহ হিসেবে গ্রাহ্য হবে না। সম্প্রতি একটি মামলায় এই রায় দিয়েছে বম্বে হাইকোর্টের (Bombay High Court) নাগপুর বেঞ্চ। আজ বম্বে হাইকোর্টের এই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বম্বে হাইকোর্ট অভিযুক্ত ব্যক্তিকে পকসো আইনে সাজা পাওয়া থেকে মুক্তি দেন। যদিও আজ সেই রায়ে স্থগিতাদেশ পড়ল। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ আজ অভিযুক্তকে নোটিশ পাঠিয়েছে। ২ সপ্তাহের মধ্যে তাকে নিজের বক্তব্য জানাতে হবে। ২০১৬ সালে অভিযুক্ত নির্জাতিতা নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর স্তনে হাত দিয়ে জামা খোলার চেষ্টা করে। অভিযুক্তর নামে স্থানীয় পুলিশ স্টেশনে এফআইআর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ব্যক্তিকে। সেশন কোর্ট তাকে ৩ বছর কারাবাসের সাজা দেয়। এরপর মামলা গড়ায় বম্বে হাইকোর্ট পর্যন্ত।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel