শনিবার, অক্টোবর 10, 2026 ব্রেকিং নিউজ:
CJP Protest: দিল্লি মেট্রো ও ট্রেন পুরোপুরি বন্ধ নয়, নিয়ন্ত্রিতভাবে চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের | Delhi CJP Protest: দিল্লিতে বিক্ষোভের আগে ট্রেন ও মেট্রো বিধিনিষেধ নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ আরশোলাদের | যন্তর মন্তরে CJP-র বিক্ষোভে অনুমতি দিল না দিল্লি পুলিশ, জারি ১৬৩ ধারা |

3 bengal Doctors Died Due To Covid-19: একই দিনে হাসি দাসগুপ্ত-সহ ৩ চিকিৎসকের মৃত্যু করোনায়

Videos Sarmita Bhattacharjee | Dec 04, 2020 11:56 AM IST
A+
A-

3 bengal Doctors Died Due To Covid-19: ফের করোনা কাড়ল প্রাণ। এবার চলে গেলেন সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষা হাসি দাসগুপ্ত (Prof Hasi Dashgupta)। বছর ৫৫-র হাসিদেবী, বেশ কয়েকদিন আগে জ্বরে পড়েন। জ্বর হয়েছিল তাঁর স্বামীরও। দুজনেরই কোভিড টেস্ট করা হয়। সোমবার তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। তবে কোভিড হলেও তেমন কোনও উপসর্গ না থাকায় তাঁরা হোম আইসোলেশনে ছিলেন। বুধবার থেকে হাসি দাশগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পরে জানান, তাঁর ফুসফুস বিকল হয়ে গিয়েছে।

#Coronavirus #BengalDoctorsDied #LatestLYBangla

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel