Guru Nanak Jayanti 2024: গুরু নানক জয়ন্তীতে সোনালী আলোয় সেজে উঠেছে স্বর্ণমন্দির, আকাশে আতশবাজির রোশনাই
এদিন হাজার হাজার ভক্তরা ভিড় জমিয়েছেন স্বর্ণমন্দিরে, এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু গুরু নানক ১৪৬৯ সালে কার্তিক পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাই প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনটি গুরু নানক জয়ন্তী হিসাবে পালিত হয়। শিখ ধর্মাবলম্বীদের জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সারা দেশে গুরু নানক জয়ন্তী পালিত হচ্ছে। এটিকে গুরু পর্বও বলা হয়ে থাকে। শিখ ধর্মাবলম্বীরা পূর্ণিমার দুদিন আগে থেকেই এই উৎসবে মেতে ওঠেন। শুক্রবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে অমৃতস্বরের স্বর্ণমন্দির সোনালী আলোয় সেজে উঠেছে। আকাশে জ্বলছে আতশবাজির রোশনাই। এদিন হাজার হাজার ভক্তরা ভিড় জমিয়েছেন স্বর্ণমন্দিরে, এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে।
আলোয় সুসজ্জিত স্বর্ণমন্দির...
#WATCH | Amritsar, Punjab | Golden Temple illuminated with colourful lights on the occasion of Guru Nanak Jayanti. pic.twitter.com/PDxSrf5NiD
— ANI (@ANI) November 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

