Aamar Boss Trailer: রাখির সঙ্গে দুরন্ত রসায়ন শিবপ্রসাদের, মা-ছেলের ভালবাসার দলিল হওয়ার পথে আমার Boss, দেখুন ট্রেলর
রাখি গুলজার, শিবপ্রসাদ, শ্রাবন্তী সহ একাধিক তারকা অভিনেতাদের থাকা এই সিনেমার ৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলরাটা একটু দীর্ঘ ঠিক, তবে নিশ্চিত হিটের পক্ষে বাজি রাখার মত।
Aamar Boss Official Trailer: মেরে পাশ মা হে.., নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি হাত ধরে বলিউডের আইকনিক সংলাপ ফিরল বাংলায় সিনেমায়। মা-ছেলের আবেগ, কর্পোরেট অফিসের সংস্কৃতি, স্বামী-স্ত্রীর সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হওয়া Windows Production-এর 'আমার Boss'সিনেমার ট্রেলারে আকর্ষণ এই সংলাপটা। সুন্দর গান, মজার সংলাপ, আবেগে ঠাসা শিবু-নন্দিতার 'আমার বস'সোশ্যাল মিডিয়ায় আসতেই নজর কাড়ছে। ২৪ বছর পর বড় পর্দায় রাখি গুলজার-র যদি এই সিনেমার ইউএসপি হয়, তাহলে মা-ছেলের সম্পর্ক এটিকে আলাদা মাত্রা দিয়েছে।
৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলার
আধুনিক বাংলা সিনেমার সুপারহিটের সব রসায়ন জানা শিবপ্রসাদ-নন্দিতা রায়ের জুটির আসন্ন সিনেমা 'আমার Boss'সিনেমার ট্রেলর এদিন সামনে আসে। রাখি গুলজার, শিবপ্রসাদ, শ্রাবন্তী, গৌরব চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস সহ একাধিক তারকা অভিনেতা, অভিনেত্রীদের থাকা এই সিনেমার ৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটা একটু দীর্ঘ ঠিক, তবে নিশ্চিত হিটের পক্ষে বাজি রাখার মত। আগামী ৯ মে, আন্তর্জাতিক মা দিবসে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
মালাচন্দন গানটি সাড়া ফেলেছে
বেলাশেষে থেকে প্রাক্তন, কণ্ঠ কিংবা বহুরুপী, শিবপ্রসাদ-নন্দিতা মানেই বড় পর্দায় আবেগের বিস্ফোরণ। আমার বস সিনেমার দুটি গান এর মধ্যেই রিলিজ হয়েছে। তার মধ্যে অনুপম রায়ের 'মালাচন্দন'গানটি বেশ সাড়া ফেলেছে। এই গানের চিত্রায়ণে শিবপ্রসাদের সঙ্গে শ্রাবন্তীর রসায়নটাও একেবারে অন্য ধরনের সুন্দর দেখিয়েছে।
Aamar Boss Official Trailer:
দেখুন মালাচন্দন গানটি
সিনেমার গল্প কী নিয়ে
ট্রেলার দেখে 'আমার বস'সিনেমাটি কাহিনি যেরকম মনে হচ্ছে তা হল- শিবপ্রসাদ একটি কর্পোরেট অফিসের মেজাজি বস। তাঁর ভয়ে তটস্থ থাকেন তাঁর অধীনে কাজ করা কর্মীরা। সেই শিবপ্রসাদের মা হলেন রাখি। যিনি বয়সজনিত বেশ কিছু শারীরিক সমস্য়া ভুগছেন। রাখি আচমকাই সিদ্ধান্ত নেন তিনি এবার ছেলের অফিসে কাজ করবেন। যা শুনে অবাক হয়ে মা-কে অফিসে যেতে বারণ করেন ছেলে। কিন্তু ছেলে শিবপ্রসাদ (লাড্ডু)-র কথা না শুনেই তার অফিসে গিয়ে অফিসের সংস্কৃতিই বদলে দেন রাখি। অফিসের সবার সঙ্গে মিশে গিয়ে সব সমস্য়া মেটাতে থাকেন রাখি। এরই মাঝে এসে পড়ে শিবপ্রসাদের ব্যক্তিগত জীবনের জটিলতার কথা। শ্রাবন্তীর সঙ্গে শিবপ্রসাদের প্রেম, বিবাহ, বিবাহ বিচ্ছেদের কথাও ফুটে উঠেছে ট্রেলারে। 'আমার বস'কোথাও যেন প্রাক্তন, বেলাশেষের কথা মনে করিয়ে মা-ছেলের সম্পর্ককে এক সুতোয় গেঁথে দিচ্ছে। বাকিটা সিনেমা হলে দেখা হবে।
মুক্তি পাচ্ছে কবে
মা দিবস-৯ মে-তে মুক্তি।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 08:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

