Pahalgam Terror Attack: জঙ্গি হামলা আসলে 'কাপুরুষতা', পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেও সেই পোস্ট মুছলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, কিন্তু কেন?

রাত পার হতে না হতেই শুক্রবার সাত সকালে স্টোরিটি মুছে ফেললেন 'রাইস' অভিনেত্রী। তবে নায়িকা কেন পহেলগামে জঙ্গি হামলার নিন্দা করেও সেই পোস্ট সরিয়ে ফেললেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

Pahalgam Terror Attack: জঙ্গি হামলা আসলে 'কাপুরুষতা', পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেও সেই পোস্ট মুছলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, কিন্তু কেন?
Mahira Khan Deletes post Condemning Pahalgam Terror Attack (Photo Credits: Instagram, X)

জম্মু কাশ্মীরের পহেলগামে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং নিরীহ ২৬ জন পর্যটকের নির্মম হত্যাকাণ্ড ভারত-পাকিস্তানের সংঘাত আরও চরমে তুলেছে। হামলার দায় করেছে পাকিস্তানের লশকর-ই-তায়বারের ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। ভারতে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে ইনস্টাগ্রামে একটি করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। কেবল মাহিরা একা নন, বেশ কিছু পাকিস্তানি তারকা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। কিন্তু পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পোস্টটি লেখার কয়েক ঘণ্টার মধ্যেই তা মুছে ফেললেন শাহরুখ খানের (Shah Rukh Khan) সহ-অভিনেত্রী।

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল রাত ৯টার দিকে জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনাটিকে 'কাপুরুষতা' বলে আখ্যা দিয়ে নিজের ইনস্টগ্রাম থেকে একটি স্টোরি পোস্ট করেছিলেন মাহিরা। তিনি লেখেন, 'বিশ্বের যেকোনো স্থানে, যেকোনো আকারে সহিংসতা নিছক কাপুরুষতার কাজ। পহেলগামে হামলায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রইল'।

রাত পার হতে না হতেই শুক্রবার সাত সকালে স্টোরিটি মুছে ফেললেন 'রাইস' অভিনেত্রী। তবে নায়িকা কেন পহেলগামে জঙ্গি হামলার নিন্দা করেও সেই পোস্ট সরিয়ে ফেললেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

মাহিরার মুছে ফেলা পোস্টটি দেখুনঃ

Mahira Khan Deleted post Condemning Pahalgam Terror Attack (Photo Credits: Instagram)

ফাওয়াদ খান, হানিয়া আমির এবং 'সনম তেরি কসম' খ্যাত অভিনেত্রী মাওরা হুসেন সহ অন্যান্য পাকিস্তানি তারকারাও পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).