Sonakshi Sinha On Pahalgam Attack: 'পহেলগামের হত্যালীলায় কেঁপে উঠেছেন, তবে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকুন', বললেন জাহিরের স্ত্রী সোনাক্ষী

সোনাক্ষীর কথায়, পহেলগামে যা হয়েছে,তা অত্যন্ত দুঃখজনক। তবে পহেলগামের ঘটনাকে হাতিয়ার করে বিভেদ তৈরি করা হচ্ছে মানুষের মাঝে। গোটা দেশ যখন শোক পালন করছে, সেই রাজনীতির কারবারীদের অনেকে এই বিভেদকে মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন সোনাক্ষী সিনহা।

Sonakshi Sinha On Pahalgam Attack: 'পহেলগামের হত্যালীলায় কেঁপে উঠেছেন, তবে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকুন', বললেন জাহিরের স্ত্রী সোনাক্ষী
Sonakshi Sinha (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ এপ্রিল: পহেলগামে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলায় তিনি ব্যাথিত, দুঃখিত। পহেলগামের হামলায় যেভাবে নীরিহ মানুষদের হত্যা করা হয়েছে, তাতে তাঁর মন কেঁঁদে উঠেছে। এমনই বললেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোনাক্ষী পোস্ট শেয়ার করেন পেহলগামে জঙ্গি হামলার পর। সেখানে তিনি লেখেন, যেভাবে পুণের আশাভরী জাগডালে বলেন, হত্যার আগে তাঁর বাবাকে কলমা পড়তে বলা হয়। জঙ্গিরা আশাভরীর বাবাকে কলমা পড়তে বলে শুনে কেঁপে ওঠে সোনাক্ষী। পাশাপাশি তিনি আরও বলেন, পহেলগামে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে,তা শুনে তিনি ব্যাথিত।

সোনাক্ষীর কথায়, পহেলগামে যা হয়েছে,তা অত্যন্ত দুঃখজনক। তবে পহেলগামের ঘটনাকে হাতিয়ার করে বিভেদ তৈরি করা হচ্ছে মানুষের মাঝে। গোটা দেশ যখন শোক পালন করছে, সেই রাজনীতির কারবারীদের অনেকে এই বিভেদকে মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন সোনাক্ষী সিনহা।

আরও পড়ুন: Pakistan Minister Calls Terrorists are 'Freedom Fighters': পহেলগামের 'পিশাচ' জঙ্গিদের 'স্বাধীনতা সংগ্রামী' বলে বাহবা দিলেন পাকিস্তানের মন্ত্রী ইশাক দার, দেখুন ভিডিয়ো

সম্প্রতি জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। জাহিরকে বিয়ে নিয়ে বিভিন্ন সময় একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে কোনও সমালোচনাকেই তিনি গায়ে মাখেননি। উলটে জাহির ইকবালকে বিয়ে করে যে তিনি ভাল আছেন, সুখে আছেন, তা বার বার দাবি করেছেন। এবার পহেলগামে জঙ্গি হামলার পর মুখ খুললেন শত্রুঘ্ন সিনহার কন্যা তথা মুসলিম পরিবারের বউমা সোনাক্ষী সিনহা।

(The above story first appeared on LatestLY on Aug 16, 2956 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).